অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সনদ নয়, সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টিই বাউবির লক্ষ্য: শিক্ষামন্ত্রী

শুধু সনদ দেওয়ার জন্য নয়, বরং সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষাজীবন অসমাপ্ত থাকা ব্যক্তিদের পড়াশোনায় ফিরিয়ে আনতে সুযোগ সৃষ্টি করা এবং বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিক ও যুগোপযোগী করা প্রয়োজন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, অনেকের শিক্ষাজীবন শুরু হলেও বিভিন্ন কারণে তা শেষ করা সম্ভব হয় না। তাঁদের আবার লেখাপড়ায় উৎসাহিত করতে হবে এবং শিক্ষার সুযোগ তৈরি করে দিতে হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব হলো এ ধরনের শিক্ষার্থীদের জন্য শিক্ষার পথ সুগম করা।

মন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক করে গড়ে তোলার ধারাবাহিকতায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে আরও যুগোপযোগী করা হবে। শিক্ষাকে সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাউবি প্রতিষ্ঠা করেন। এর ফলে অনিয়মিত শিক্ষার্থীরাও বয়সের বাধা অতিক্রম করে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়টিকে আরও আধুনিক ও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।

দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে সম্প্রতি ‘বেইজিং এগ্রিমেন্ট’ স্বাক্ষর করা হয়েছে। এর মাধ্যমে চীনের সঙ্গে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ কাজে লাগিয়ে এ খাতে আরও অগ্রসর হওয়া সম্ভব হবে।

আলোচনা সভা শেষে মন্ত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ‘ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং’ (আইটিভেট)-এর শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।

বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া।

অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে নয়জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। শিক্ষামন্ত্রী তাঁদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের আগৈলঝাড়ায় বসতঘরের সেই দুটি কবর ভেঙে ফেললেন সজীব

1

বাংলাদেশে সমন্বিত ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ার অঙ্গীকার বি

2

জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার এলজিআরডি মন্ত্রীর

3

বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, থাকবে : মীর শাহে আলম

4

অবশেষে মুখ খুললেন রোনালদো, চাইলেন ক্ষমা ও নিজের শাস্তি

5

রবীন্দ্রনাথ ও বার্ট্রান্ড রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি প্রক

6

বন্যপ্রাণী অপরাধ দমনে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে

7

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন রুহুল কবির রিজভী

8

টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তর

9

হাঁসের খামার নিয়ে বিরোধে নারী উদ্যোক্তাকে হামলার অভিযোগ

10

ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

11

ভেনিস উৎসবের অভিজ্ঞতায় আত্মবিশ্বাস বেড়েছে সুনেরাহর

12

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

13

জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্

14

শার্শায় গ্রাম পুলিশকে ওসির কড়া বার্তা, মাদক-চোরাচালানে জড়ালে

15

এক মামলায় জামিন পেলেন দীপু মনি

16

নিজের কলেজে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্

17

কর্মসংস্থান ও শ্রমিকদের দক্ষতা উন্নয়নে আইএলওর সহযোগিতা চান উ

18

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূ

19

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে

20