অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা চাইলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ, সড়ক যোগাযোগ ও বর্জ্য ব্যবস্থাপনায় চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের (সিআরসিসি) বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা চেয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এসব খাতে পিপিপি মডেল কিংবা সরাসরি বিনিয়োগের মাধ্যমে সিআরসিসি এগিয়ে এলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যান ও প্রতিমন্ত্রী পদমর্যাদার Dai Hegen-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাঃ আবদুস সালাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামানসহ স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রতিমন্ত্রী বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর বিস্তৃতি তুলে ধরেন। তিনি বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ওয়াসা, সিটি করপোরেশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন সংস্থাগুলো দেশজুড়ে অবকাঠামো নির্মাণ, পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে।

তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের অধীনে ৫ শতাধিক উপজেলা পরিষদ, ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, প্রায় ৪ হাজার ৯০০টি ইউনিয়ন পরিষদ এবং ৬১টি জেলা পরিষদ রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, বড় উন্নয়ন প্রকল্পগুলোতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি), চীনা সরকারের সরাসরি অর্থায়ন কিংবা এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের অর্থায়নে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, পানি সরবরাহ, সড়ক ও সেতু নির্মাণ খাতে চীন সরকারের ধারাবাহিক অবদানের জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

সিআরসিসির প্রতিনিধিদলের উদ্দেশে মীর শাহে আলম বলেন, গ্রামকে শহরে রূপান্তর এবং দেশের সামগ্রিক অবকাঠামো পুনর্গঠনে প্রতিষ্ঠানটির আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

তিনি বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ওয়াসার অধীনে নিরাপদ পানির সরবরাহ, আধুনিক পানি নিষ্কাশনব্যবস্থা, গ্রামীণ ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ এবং সেতু-কালভার্ট নির্মাণে পিপিপি মডেল অথবা সরাসরি বিনিয়োগের মাধ্যমে সিআরসিসি অংশ নিতে পারে। এ ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগ ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। উন্নয়ন কার্যক্রম সহজ করতে বর্তমান সরকার পূর্ণ সহায়তা দেবে বলেও আশ্বাস দেন তিনি।

চীনা প্রতিনিধিদলের নেতা Dai Hegen জানান, বিশ্বের ১৫০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে সিআরসিসি। প্রতিষ্ঠানটির সম্পদের পরিমাণ ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। দীর্ঘদিন ধরে বৈশ্বিক ঠিকাদারি খাতে শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

তিনি জানান, বাংলাদেশে বর্তমানে সিআরসিসির মোট ১ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ২৪টি প্রকল্প চলমান রয়েছে। কক্সবাজার রেল সংযোগ প্রকল্প, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এবং নদীর তীর পুনরুদ্ধার ও অবকাঠামো নির্মাণসহ বেশ কয়েকটি বড় প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

Dai Hegen আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং গ্রামীণ এলাকায় আর্সেনিকমুক্ত নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করতে নিজস্ব উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে বাংলাদেশে কাজ করতে আগ্রহী সিআরসিসি।

বাংলাদেশের গ্রাম ও শহরাঞ্চলের সুষম উন্নয়নে দীর্ঘমেয়াদি ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ অব্যাহত রাখার আগ্রহও প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের পর পীরগঞ্জের অভয়াশ্রম পরিদর্শন, মা মাছ রক্ষায়

1

ওয়াসার প্রকল্পে দুই মাসে অগ্রগতি না হলে ব্যর্থ কর্মকর্তাদের

2

বিএনপির দুই নেতার মৃত্যুতে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ই

3

রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

4

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় স

5

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী ও দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্

6

চীন-রাশিয়া সম্পর্ক এখন ‘আরও মূল্যবান’: শি জিনপিং

7

তৃণমূলের শিল্পায়নে নতুন গতি আনতে বিসিকের মহাপরিকল্পনা

8

সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ

9

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি

10

ব্রাজিলের সঙ্গে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার চান হুমায়ুন কব

11

ঢাকার ২০ জোনে বিশেষ কমিটি, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতায় জ

12

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তার

13

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

14

চিকিৎসা সরঞ্জাম কিনে কয়েক লাখ কোটি টাকা চুরি হয়েছে: স্বাস্থ্

15

প্রধানমন্ত্রীকে ঘিরে ৯ মাসে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস

16

জাতিসংঘ সফর শেষে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

17

দুর্গাপূজার ছুটিতে পর্যটনকেন্দ্রে ভিড়, চাঙা স্থানীয় অর্থনীতি

18

১০টি এয়ারবাস কিনতে কাল চুক্তি সই করবে বিমান

19

স্পেনের সামনে কঠিন চ্যালেঞ্জ, আত্মবিশ্বাসী সৌদি আরব

20