অনলাইন ডেস্ক
প্রকাশ : May 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন

ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বঞ্চিত সকল কর্মকর্তা কর্মচারীদের পাশে দাঁড়িয়ে তাঁদেরকে ন্যায্যতা ফিরিয়ে দেয়ার আপ্রান চেষ্টা অব্যাহত রেখেছে

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) প্রতিষ্ঠালগ্ন থেকেই ওয়াসার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে অযৌক্তিকভাবে বঞ্চিত বা বৈষম্যের শিকার হয়েছেন, তাদের পাশে দাঁড়িয়ে তাঁদের আইনগত ও প্রশাসনিক ন্যায্যতা ফিরিয়ে দিতে ইউনিয়ন আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে।
​ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা ওয়াসার সকল কর্মকর্তা-কর্মচারী যাতে কোনো রকম বৈষম্যের শিকার না হন এবং তাঁদের সঠিক প্রাপ্য পান, তা নিশ্চিত করাই হবে এই ইউনিয়নের অন্যতম প্রধান কাজ। ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের এই প্রতিশ্রুতির বিষয়ে জানতে চাইলে সভাপতি  মোঃ আজিজুল আলম খান বলেন, "আমরা যেকোনো অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এবং সব সময় বঞ্চিত কর্মীদের পাশে আছি। আমরা বঞ্চিত সকল কর্মকর্তা কর্মচারীদের পাশে দাঁড়িয়ে তাঁদেরকে ন্যায্যতা ফিরিয়ে দেয়ার আপ্রান চেষ্টা অব্যাহত রেখেছি এবং তাঁদের ন্যায্য অধিকার আদায়ে অবিচল থাকবো।
​একই কথা প্রতিধ্বনিত করে ইউনিয়নের সাধারণ সম্পাদক  মোঃ মনির হোসেন পাটোয়ারী বলেন, "আমাদের লক্ষ্য একটাই- ঢাকা ওয়াসায় একটি সুষ্ঠু ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করা। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, আমরা তাঁদের জন্য কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি এবং তাঁদের পাশে দাঁড়িয়েছি।
​বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা ইউনিয়নের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দীর্ঘদিনের বৈষম্য দূর হবে বলে আশা ব্যক্ত করেছেন। ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের এই বলিষ্ঠ পদক্ষেপ ওয়াসার কর্মী কল্যাণে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে অনেকের ধারণা।
ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বঞ্চিত সকল কর্মকর্তা কর্মচারীদের পাশে দাঁড়িয়ে তাঁদেরকে ন্যায্যতা ফিরিয়ে দেয়ার আপ্রান চেষ্টা অব্যাহত রেখেছে 
উল্লেখ্য,  নিরাপদ ও স্বাস্থ্য সম্মত পানি জীবনের জন্যে অপরিহার্য। বিশেষ করে ঢাকা মহানগরীতে নিরাপদ সুপেয় পানির কতটা প্রয়োজন তা অনুধাবন করে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিদিন প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষের জন্যে নিরাপদ পানি উৎপাদন ও সরবরাহ করছে ঢাকা ওয়াসা। ঢাকা মহানগরীতে প্রায় ২ কোটি মানুষ বসবাস করে। এ ছাড়া প্রায় ৫০ লাখ মানুষ ঢাকাতে বিভিন্ন জরুরী প্রয়োজনে প্রবেশ করে এবং কাজ শেষ করে আপন গন্তব্যে ফিরে যায়। এই ২ কোটি ৫০ লাখ মানুষের প্রয়োজনীয় নিরাপদ পানির চাহিদা পূরনে প্রয়োজন - প্রায় ২৯৫ কোটি লিটার পানি। এ চাহিদা পূরনে ঢাকা ওয়াসা নিয়মিত ২৯০ কোটি লিটার পানি উৎপাদন করছে। ঢাকা ওয়াসার সর্ব স্তরের কর্মকর্তা কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টার এই উৎপাদন ও সরবরাহ সম্ভব হচ্ছে।
ঢাকা ওয়াসার কার্যক্রম অনুসন্ধানে জানা যায়- প্রতিদিন ২৯০ কোটি থেকে ৩০০ কোটি লিটার পানি উৎপাদনে ১২০০ এর অধিক নলকূপ চালু রয়েছে। ৫টি ট্রিনমেন্ট প্লান্টের মাধ্যমে এই নলকূপগুলো পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত নিরাপদ পানি সরবরাহ করে নিজস্ব পরীক্ষাগারে পানি প্রবাহকালীন সময়ে ৩টি স্তরে পরীক্ষা করে নিরাপদ স্বাস্থ্যসম্মত পানি সরবরাহ নিশ্চিত করছে। এ লক্ষ্য অর্জনে পানিতে কোন দূষন থাকলে জীবানু ধ্বংস করতে ক্লোরিন ব্যবহার করা হচ্ছে। ফলে নিরাপদ স্বাস্থ্যসম্মত পানি সরবরাহ সম্ভব হচ্ছে। নগরবাসীকে এই সেবা প্রদানে ঢাকা ওয়াসার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও প্রচেষ্টা সবসময় চলমান।
ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ এর সভাপতি মোঃ আজিজুল আলম খান বলেন,৫ আগস্টের পরে সিবিএ এর চাপে দুর্নীতিবাজ কর্মকর্তা যারা ওএসডি হয়েছিলো তারা আবার বিভিন্নভাবে তদবির করে ফিরে আসছে।সিবিএ এর সাথে কোন আলোচনা ছাড়া পুনর্বহাল হচ্ছে।যাতে করে বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।তিনি আরো  বলেন,
৫ আগষ্টের পরে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন বঞ্চিত সকল কর্মকর্তা কর্মচারীদের পাশে দাঁড়িয়ে তাঁদেরকে ন্যায্যতা ফিরিয়ে দেয়ার আপ্রান চেষ্টা অব্যাহত রেখেছে। তাকসিমের আমলে ভিন্নমতের ৭ শত জন শাস্তিমূলক বদলী থেকে স্ব-স্ব অবস্থানে ফিরে এসেছে। ৩৩ বছর ধরে ঝুলে থাকা ১ শত শিক্ষানবিশ পাম্প চালককে পদন্নোতি দেয়া হয়েছে।২ শত পিওন,পরিচ্ছন্নতাকর্মী ও হেলপারকে পদোন্নতি দেয়া হয়েছে। সাধারন সম্পাদক
মনির হোসেন পাটোয়ারী বলেন, তাকসিমের সময়ে ৩৩ জন বিএনপি করার কারনে চাকরিচ্যুত করা কর্মচারীকে চাকুরী ফিরে দেয়া হয়েছে।
৫১ জনকে রাজস্ব পরিদর্শক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে
দীর্ঘ ১৫ বছর ধরে পোষাক থেকে বঞ্চিত থাকা কর্মচারীদের উন্নতমানের (টপ টেন) পোষাকের ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে।
বর্তমান ব্যবস্হাপনা পরিচালক মহোদয়ের নিকট বিভিন্ন পদের পদন্নোতি দেয়ার জন্য পেশ করা হয়েছে। বর্তমানে ঢাকা ওয়াসায় এখনো অনেক সমস্যা রয়ে গেছে।বর্তমান ব্যবস্হাপনা পরিচালক মহোদয়ের আন্তরিক চেষ্টায় ধাপে ধাপে সকল সমস্যা সমাধান করার প্রক্রিয়া চলমান। ঢাকা ওয়াসাকে দুর্নিতীমুক্ত পরিবেশ এবং বঞ্চিত কর্মকর্তা -কর্মচারীদের পাশে থেকে ন্যায্য দাবী আদায়ের লক্ষে কাজ করে যাচ্ছি এই কাজে  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং ঢাকা ওয়াসার ব্যবস্হাপনা পরিচালক মহোদয়ের নিকট আমরা সর্বাত্বক সহযোগিতা কামনা করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীন বরণ ও প্রতিষ্ঠাবার্ষিকীতে রঙিন ক্যাম্পাস

1

গাকৃবিতে নিরাপদ ক্যাম্পাস বির্নিমাণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

2

প্রাথমিক বিদ্যালয় ভবন তৈরীতে এলজিইডির সাফল্য

3

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আল

4

বিশ্বকাপ সামনে রেখে টরন্টোতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা

5

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

6

বাংলাদেশ ও কাতারের যৌথ কমিটির বৈঠক

7

বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলজিইডির একটি সফল প্রকল্প ""এলজিসিআর

8

বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ও কিচকে ২ টি খাল খনন কার্যক্রমের উ

9

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্প

10

বর্ণিল আয়োজনে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৈশাখী মে

11

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

12

খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনাকে শক্তিশালী করার লক্ষ্যে জীবনযাত

13

৪ হাজার কিলোমিটার সড়ক উন্নয়নে এগিয়ে এলজিইডির আরসিআইপি, এডিবি

14

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র

15

বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনে বিরলে বিভিন্ন

16

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

17

মানসম্মত ও টেকসই উন্নয়নে দেশ ও জনগণের সেবা করতে এলজিইডির প্

18

তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর

19

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে - মৎস্য ও প্রাণি

20