অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম

বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ দেশের সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে চায় বিএনপি।

শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। কোনো ধর্ম বা বিশেষ গোষ্ঠীকে পুঁজি করে রাজনীতি করার ইচ্ছা দলটির নেই।

ধর্মকে পুঁজি করে ভোটের রাজনীতি বন্ধ করে জনগণের জন্য রাজনীতি করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, নির্বাচনের আগে জামায়াত নেতারা বেহেশতের কথা বলে ভোট নিয়েছেন। দুর্গোৎসবের সময় পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নেচেছেন এবং বিভিন্ন মণ্ডপ ঘুরেছেন। তবে এবার দুর্গাপূজায় তাঁদের কোনো পূজামণ্ডপে দেখা যায়নি।

প্রতিমন্ত্রী বলেন, সরকার সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দলের বক্তব্য শুনছে এবং তাদের মূল্যায়ন করছে।

বাকস্বাধীনতার পাশাপাশি বক্তব্যের শালীনতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিরোধী দলের অনেক নেতা জাতীয় নেতাদের অসম্মান করে অশালীন ভাষায় কথা বলছেন। এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে দেশের মানুষ তা ভালোভাবে নেবে না। জনগণ বিরোধী দলের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে।

জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করে মীর শাহে আলম বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত বিএনপি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এ পরিস্থিতিতে সরকারকে সময় দেওয়া উচিত। অথচ সংসদের বাইরে গিয়ে বিরোধী দল ‘তেল দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে’ স্লোগান দিয়ে লংমার্চ করছে।

তিনি বলেন, তেল ও গ্যাসের দাবিতে লাখ লাখ টাকা ব্যয় করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চ করা হয়েছে। সামনে ঢাকা-খুলনা লংমার্চের কর্মসূচিও রয়েছে। এসব কর্মসূচি বন্ধ করে আগামী ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দিয়ে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে বিরোধী দলের যেসব বক্তব্য রয়েছে, সেগুলো সংসদে এসে আলোচনার মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়াতে হবে করদাতার সংখ্যা: জনপ্রশাসন

1

তৃণমূলের শিল্পায়নে নতুন গতি আনতে বিসিকের মহাপরিকল্পনা

2

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

3

বিশ্বকাপ সামনে রেখে টরন্টোতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা

4

নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের নামফলক উন্মোচন।

5

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের

6

নেগেটিভ মন্তব্য এড়িয়ে চলার সহজ উপায় জানালেন স্বস্তিকা

7

মানবসেবায় লায়ন্সের ভূমিকা প্রশংসনীয়: স্পিকার

8

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটি

9

মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের শাড়ি দিলেন খাদ

10

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি

11

জনগণের প্রত্যাশা পূরণে নিরলস কাজ করছে সরকার: হুইপ দুলু

12

বাংলাদেশ বার কাউন্সিলের কার্যক্রমে নতুন গতি

13

দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

14

একনেক সভায় ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

15

ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করবে সরকার: স্বাস্থ্

16

জনস্বার্থ বিবেচনায় উন্নয়ন প্রকল্প গ্রহণের নির্দেশ এলজিআরডি ম

17

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

18

কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করতে কাজ করছে সরকার

19

বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্

20