অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যোগ্য সবাই প্রার্থী হতে পারবেন: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না এবং আইন অনুযায়ী যোগ্যতা সম্পন্ন যেকোনো ব্যক্তি এতে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি ব্যক্ত করেন।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নির্বাচন ও দ্বিপাক্ষিক সহায়তার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সাক্ষাতকালে ব্রিটিশ হাইকমিশনার জানতে চান, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য ও সুষ্ঠু হবে কি না। জবাবে প্রতিমন্ত্রী জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে আইন সংশোধন করা হয়েছে। যেহেতু নির্বাচন দলীয় ভিত্তিতে হচ্ছে না, তাই এতে দলীয় মনোনয়ন বা দলীয় প্রতীকের কোনো ব্যবস্থা থাকছে না। আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, দলীয়ভাবে নির্বাচন না হওয়ায় নির্দিষ্ট কোনো দলের অংশগ্রহণের বিষয়টি প্রযোজ্য নয়; আইনত বৈধ সব প্রার্থীই এতে অংশ নিতে পারবেন। সরকারের চলতি অর্থবছরেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বিএনপির অবস্থান ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় বিএনপি একক সমর্থিত প্রার্থী নির্ধারণের চেষ্টা করবে বলে সিদ্ধান্ত হয়েছে, তবে আলাদা কোনো অবস্থান নেওয়া হবে না। নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা করা, বৈধ প্রার্থীদের নিরাপত্তা দেওয়া এবং সঠিক প্রচারণার পরিবেশ তৈরি করতে প্রশাসন সচেষ্ট থাকবে। এক্ষেত্রে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে, বৈঠকে যুক্তরাজ্যের হাইকমিশনার বাংলাদেশকে অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে বর্জ্য ব্যবস্থাপনা, বিশেষ করে সিটি করপোরেশনের বর্জ্য ও মেডিকেল বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। পিপিপি মডেলে এই বিনিয়োগ বাস্তবায়নে একটি প্রতিনিধি দল গঠনের কথা জানান সারাহ কুক। একই সঙ্গে সরকারের অর্থবছরের মাস পরিবর্তনের পদক্ষেপকেও স্বাগত জানায় যুক্তরাজ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেবামূলক সরকারি প্রতিষ্ঠানে চালু হবে ‘মিট দ্য প্রেস’: জহির উ

1

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, রাহুল গান্ধী আটক

2

নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, ঢাকার তীব্র নিন্দা

3

সুন্দর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত

4

শৈশবেই বৈষম্য রুখতে প্রাথমিকে অভিন্ন পোশাক ও খাবার-জনপ্রশাসন

5

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব ড. মো. কামরুজ্জামান

6

বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান

7

কর্ণফুলী ইপিজেডের কারখানায় সবুজের ছায়ায় শ্রমিকদের স্বস্তি

8

অবসর নয়, ঘুমাতে যাওয়ার কথা বলেছিলাম: অমিতাভ বচ্চন

9

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, দ্বিতীয় কাফকো স্থাপনে

10

এআইতে সংবাদ ব্যবহারে গুগলের ওপর নতুন নিয়ন্ত্রণ

11

আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

12

শাহজালালে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন

13

প্রতিরোধভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা গড়ছে বাংলাদেশ: ডা. জু

14

কৃষিজমির টপসয়েল রক্ষায় খাল খননের মাটি যাবে ইটভাটায়

15

জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তির

16

কর্ণফুলীতে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু, কমবে তি

17

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপিও জালিয়াতির অভিযোগ, ভারপ্রা

18

আঞ্চলিক লজিস্টিকস ও শিল্পের হাব হতে পারে বাংলাদেশ: জেট্রো

19

বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গ

20