অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

সময়মতো ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছানোর নির্দেশ কৃষিমন্ত্রীর

কৃষকের কাছে সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, প্রয়োজনের সময় কৃষক সার না পেলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি উৎপাদন ব্যয় বাড়বে এবং ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে।

কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সার সংগ্রহ, মজুদ, পরিবহন ও বিতরণের প্রতিটি পর্যায়ে সমন্বয়, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার রাজধানীর গাবতলীতে ৬ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন একটি সার গুদাম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শুধু গুদামে পর্যাপ্ত সার মজুদ রাখলেই চলবে না, নির্ধারিত সময়ে তা কৃষকের হাতে পৌঁছাতে হবে। সার ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, অপচয় কিংবা কৃত্রিম সংকট তৈরির সুযোগ দেওয়া যাবে না।

সার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) প্রায় ২০০টি গুদামে প্রতিদিন কতটুকু সার প্রবেশ করছে এবং কতটুকু সরবরাহ করা হচ্ছে, তার তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে এসব তথ্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা রাখতে হবে।

আমিন উর রশিদ বলেন, বাংলাদেশে সার একটি ভর্তুকিনির্ভর কৃষি উপকরণ। তাই সরকারি ভর্তুকির যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কৃষকের কাছে সার পৌঁছে দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

মাটির স্বাস্থ্য ও সুষম সার ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত মাটি পরীক্ষা এবং মাটির উর্বরতা বিবেচনা না করে সার প্রয়োগের ফলে মাটির অম্লতার ভারসাম্য নষ্ট হচ্ছে। মাটির অম্লতা স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে সরকার দেশব্যাপী মাটি উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে।

বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, কৃষকের কাছে যথাসময়ে মানসম্মত বীজ ও সার পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিতে হবে। এ দায়িত্ব পালনে সবাইকে সততা, পেশাদারত্ব ও জবাবদিহি বজায় রাখতে হবে।

বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সচিব মো. সেলিম খান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত

1

দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য সেতুবন্ধন: পার্বত্য

2

ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার কারাগারে

3

এলএনজি সরবরাহ বাড়াতে নতুন পরিকল্পনা বাংলাদেশের

4

রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

5

স্বৈরাচারের ফেরার পথ তৈরি করা শহীদদের সঙ্গে গাদ্দারি: প্রধান

6

ইসরাইলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে নিহত ১১

7

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি

8

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

9

স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

10

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

11

কৃষিকে লাভজনক করতে হবে: রাষ্ট্রপতি

12

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, রাহুল গান্ধী আটক

13

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে কাজ করতে চায় সর

14

নারীস্বাস্থ্য উন্নয়নে ২৫ কোটি ইউরোর অর্থায়ন, বৈশ্বিক অংশীদার

15

গুণগত শিক্ষা ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়তে সরকার প্রতিশ্রুতিব

16

শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগের নির্দেশ প্রধানমন্

17

প্লাস্টিকের দাপটে সংকটে বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প

18

দিল্লিতে প্রশিক্ষিত ২৬০০ আমলার ওপর নজরদারি

19

বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

20