অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যসহ ইরান অঞ্চলের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে নতুন বিকল্প শ্রমবাজার খুঁজতে সরকারের একটি নির্দিষ্ট কৌশল রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের দেশের সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। এসব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের সফরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিদেশে থাকা বাংলাদেশ দূতাবাসগুলোকে নতুন শ্রমবাজার খোঁজা এবং পেশাভিত্তিক চাহিদা নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তারেক রহমান বলেন, বিদেশস্থ মিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনে দেশভিত্তিক লবিস্ট বা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি মালয়েশিয়া-এর শ্রমবাজার পুনরায় চালুর প্রচেষ্টা চলছে এবং থাইল্যান্ড-এর সঙ্গে কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে জাপান-এ বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়ায় সেখানে কর্মী পাঠানো বাড়াতে ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ জোরদার করা হয়েছে। বর্তমানে ৫৩টি টিটিসিতে জাপানি ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি জাপানি, রুশ, আরবি, জার্মান ও ইতালীয় ভাষার প্রশিক্ষক নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন

1

৩ নভেম্বর প্রথমবারের মতো সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন

2

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প উদ্বোধ

3

উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

4

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

5

রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার নিন্দা

6

বাউবির এলএলবি অনার্সের ১৩তম ব্যাচের ওরিয়েন্টেশন

7

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

8

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

9

নিলামে কেনা স্থাবর সম্পত্তিতে ১৫ শতাংশ ভ্যাট নয়: হাইকোর্ট

10

দেশকে ভালোবেসে একসঙ্গে গড়ে তুলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

11

সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

12

সামাজিক অবক্ষয় ও দুর্নীতি রোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পর

13

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

14

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

15

গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্

16

সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে আসছে ফিনিক্স সামিট ২০২৬

17

ডেটা সেন্টার নির্মাণে ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড়, ফিনল্যান

18

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান

19

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে দ্যা ডেভেলোপমেন্ট টাইমসের গভীর

20