অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বড় সুখবর দিলো স্পেন

স্পেন সরকার প্রায় পাঁচ লাখ নথিবিহীন অভিবাসীকে আইনি স্বীকৃতি দেওয়ার একটি পরিকল্পনা চূড়ান্তভাবে অনুমোদন করেছে। এর ফলে তারা আনুষ্ঠানিকভাবে দেশটির শ্রমবাজারে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অনুমোদনে গৃহীত এই উদ্যোগের আওতায় অনথিভুক্ত অভিবাসীদের এক বছরের জন্য নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে, যা ভবিষ্যতে স্থায়ী ব্যবস্থায় রূপ নিতে পারে।

এই সুবিধা পেতে আবেদনকারীদের কমপক্ষে পাঁচ মাস স্পেনে অবস্থানের প্রমাণ দেখাতে হবে এবং তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না। আগামী ১৬ এপ্রিল থেকে জুন মাসের শেষ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অনুমোদন মিললে তারা কাজের সুযোগ, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবার আওতায় অন্তর্ভুক্ত হবেন।

সরকারের মতে, এই অভিবাসীরা ইতোমধ্যে স্পেনের অর্থনীতি ও জনসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। জনসংখ্যার বার্ধক্যজনিত চাপ মোকাবেলা এবং শ্রমশক্তির ঘাটতি পূরণে তাদের বৈধতা দেওয়া প্রয়োজন। একই সঙ্গে অতীতে স্পেনের নাগরিকদের বিদেশে কাজের জন্য যাওয়ার ইতিহাসকেও এই সিদ্ধান্তের নৈতিক ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ইউরোপ ও আমেরিকার অনেক দেশ বর্তমানে অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে এবং অনথিভুক্ত অভিবাসীদের ফেরত পাঠাতে উদ্যোগী হয়েছে। সেই প্রেক্ষাপটে স্পেনের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভিন্নধর্মী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনাকে শক্তিশালী করার লক্ষ্যে জীবনযাত

1

স্পেনের সামনে কঠিন চ্যালেঞ্জ, আত্মবিশ্বাসী সৌদি আরব

2

চিকিৎসা সরঞ্জাম কিনে কয়েক লাখ কোটি টাকা চুরি হয়েছে: স্বাস্থ্

3

চীনের সহযোগিতা বাড়াতে এলজিআরডি মন্ত্রীর প্রস্তাব

4

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

5

কর্মক্ষম জনসংখ্যা বাড়ছে, তবু শ্রমবাজারের বাইরে বড় জনগোষ্ঠী

6

টেকসই উন্নয়নে বিএসটিআই আরও শক্তিশালী করার ঘোষণা শিল্পমন্ত্রী

7

ঢাকা–কুমিল্লা বিকল্প মহাসড়কের প্রস্তাব, নতুন সম্ভাবনার দ্বার

8

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে?

9

প্রতিরক্ষা ও কূটনীতিতে নতুন অধ্যায়: বাংলাদেশ–তুরস্ক যৌথ কমিট

10

বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে বিশেষ নির

11

ইরানপন্থী মন্তব্যে উপস্থাপিকার জেল

12

র‍্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন ক

13

হেক্সার স্বপ্নে ব্রাজিল, কাটবে কি ২৪ বছরের অপেক্ষা?

14

ভারতের কাছে হার, সাফে হ্যাটট্রিক শিরোপা অধরা রইল বাংলাদেশের

15

এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশ

16

ডেঙ্গু দমনে ঢাকাজুড়ে টাস্ক ফোর্সের অভিযান

17

গাবতলী পশুর হাট পরিদর্শনে প্রতিমন্ত্রী: সন্তোষজনক পরিবেশ, নি

18

এক মামলায় জামিন পেলেন দীপু মনি

19

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

20