অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইংল্যান্ড শিবিরে আলোচনায় ম্যানচেস্টার সিটির রায়

ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশনস লিগের ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে আলোচনায় উঠে এসেছে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে স্বাধীন কমিশনের রায়। বিষয়টি নিয়ে দলের খেলোয়াড়দের মধ্যেও আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন কোচ টমাস টুখেল।

চলমান নেশনস লিগের পরবর্তী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। তবে ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়।

২০০৯-১০ থেকে ২০১৭-১৮ পর্যন্ত নয়টি মৌসুমে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ এবং তদন্তে অসহযোগিতা সংক্রান্ত চারটি অভিযোগের মধ্যে তিনটিতে স্বাধীন কমিশন ম্যানচেস্টার সিটিকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে।

শুক্রবার (২ অক্টোবর) পুরো প্রক্রিয়ায় কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসা ম্যানচেস্টার সিটি কমিশনের রায়ের বিরুদ্ধে আপিল করেছে। ক্লাবটি অভিযোগের পাশাপাশি সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়ানোরও চেষ্টা করছে।

ইংল্যান্ড দলে থাকা ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন ও সেন্টার-ব্যাক মার্ক গুয়েহি। তবে চোটের কারণে লেফট-ব্যাক নিকো ও’রাইলি ক্লাবে ফিরে গেছেন।

সিটির বিরুদ্ধে রায় নিয়ে ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে আলোচনা হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে পড়েন কোচ টমাস টুখেল। সিটির খেলোয়াড়দের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেছেন কি না জানতে চাইলে টুখেল বলেন, তাঁর মনে হয় বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

টুখেল বলেন, ম্যাচগুলোর মাঝে দল কিছুটা অবসর সময় পেয়েছিল এবং এটি একটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। সবাই বিষয়টি নিয়ে কথা বলছে। তবে এ বিষয়ে নিজের অসম্পূর্ণ জ্ঞান নিয়ে কথা বলার প্রয়োজন মনে করেন না তিনি।

ইংল্যান্ড কোচ আরও বলেন, খেলোয়াড়রা অবশ্যই বিষয়টি নিয়ে কথা বলছে। সিটির খেলোয়াড়রাও কথা বলছে। তাঁদের সঙ্গেও এ বিষয়ে সংক্ষেপে কথা হয়েছে। তবে তারা পরবর্তী ম্যাচ খেলার জন্য প্রস্তুত। দলের মধ্যে এটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে বলেও জানান তিনি।

প্রিমিয়ার লিগ থেকে ম্যানচেস্টার সিটি অবনমিত হলে দল নির্বাচনে সিটির খেলোয়াড়দের রাখা অব্যাহত রাখবেন কি না—এমন প্রশ্নও করা হয় টুখেলকে।

জবাবে তিনি বলেন, এমন সম্ভাবনা সবসময়ই থাকে। কোনো ক্যাম্প, বিশেষ উপলক্ষ বা টুর্নামেন্টের জন্য তিনি সবসময় সেরা দল বেছে নেওয়ার চেষ্টা করবেন। কোনো খেলোয়াড় নিজ দেশের শীর্ষ লিগে না খেললেই তাকে বিবেচনা করা হবে না—এমনটি তিনি মনে করেন না। প্রতিটি বিষয় আলাদাভাবে বিবেচনা করতে হবে বলেও জানান তিনি।

নেশনস লিগের গ্রুপ এ৩-তে ইংল্যান্ড বর্তমানে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ওয়েম্বলিতে স্পেনের কাছে ৩-২ গোলে হারের পর প্রাগে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে তারা।

আগামীকাল শনিবার (৩ অক্টোবর) পরবর্তী ম্যাচে ক্রোয়েশিয়ার বন্দরনগরী রিজেকায় স্বাগতিক দলের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের মার্চে ফ্রান্সের বিপক্ষে নেশনস লিগের কোয়ার্টার-ফাইনালের সময় ক্রোয়েশিয়ার সমর্থকদের বিশৃঙ্খল আচরণের জেরে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

টুখেল বলেন, মাঝখানে তিন দিনের বিরতি পাওয়াটা দলের জন্য বড় সুবিধা হয়েছে। এতে অ্যান্ডারসন ও গর্ডনের মতো খেলোয়াড়দের শারীরিক অবস্থার দিকে বিশেষ নজর দেওয়া সম্ভব হয়েছে। আজকের অনুশীলনে ও’রাইলি ছাড়া দলের সবাই অংশ নিয়েছেন। চিকিৎসার প্রয়োজনে ও’রাইলিকে দ্রুত ক্যাম্প ছাড়তে হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটল নীতি ও বস্তুনিষ্ঠতায় অনন্য: এলজিইডির রিভার প্রকল্পে আতি

1

৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল; ভোগান্তিতে শিক্ষার্থীরা

2

বাংলাদেশ রেলওয়ের রেলপথ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে জরিপে প

3

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আল

4

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

5

পীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

6

রিবাকিনার পর চায়না ওপেন থেকে ছিটকে গেলেন সাবালেঙ্কাও

7

টেকসই এলডিসি উত্তরণে আরও সময় চায় বাংলাদেশ

8

টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

9

মোংলা বন্দর ও বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে খুলনা-বাগেরহাট

10

দেশকে ভালোবেসে একসঙ্গে গড়ে তুলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

11

বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ও কিচকে ২ টি খাল খনন কার্যক্রমের উ

12

শেহজাদ-মাহিন-সুমনের ব্যাটে বসুন্ধরা স্ট্রাইকার্সের ১৯৮

13

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের

14

ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানম

15

এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবা

16

সাম্য ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী

17

জনগণের ম্যান্ডেট নিয়ে সবসময় জনগণের পাশে বিএনপি: স্থানীয় সরকা

18

RDMS চালু করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

19

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ৪ আন্তর্জাতিক প্রতিষ্

20