অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিরোপা জয়ে ভারতের সামনে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিরোপা নির্ধারণী এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনে দল সাজিয়েছেন প্রধান কোচ পিটার বাটলার।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে জয় পেলেই টানা তৃতীয়বারের মতো সাফের মুকুট জয়ের গৌরব অর্জন করবে বাংলাদেশ।

সর্বশেষ নেপালের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমা। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র এবং তহুরা খাতুন।

এছাড়া গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে না থাকা আফঈদা খন্দকারকে ফাইনালে শুরু থেকেই মাঠে নামিয়েছেন কোচ বাটলার।

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে একসময় ভারতের ছিল নিরঙ্কুশ আধিপত্য। ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা পাঁচবার শিরোপা জিতে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছিল। তবে গত কয়েক বছরে বাংলাদেশ সেই সমীকরণ বদলে দিয়েছে। ২০২২ ও ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হয়ে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে লাল-সবুজের দল।

এবার ভারতের মাটিতেই স্বাগতিকদের হারিয়ে টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন অধিনায়ক মারিয়া মান্দার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

বাংলাদেশের একাদশ:
মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন, মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, সুরভী আরফিন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প এক বছরের মধ্যে শেষ করার নির

1

১০ হাজার টনের যুদ্ধজাহাজের নির্দেশ কিমের

2

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্

3

শুটিং সেটে অস্বস্তিকর অভিজ্ঞতা, মুখ খুললেন প্রিয়া বাপাট

4

বাংলাদেশ ও কাতারের যৌথ কমিটির বৈঠক

5

রিলস নির্মাতাদের জন্য নতুন ফিচার আনছে মেটা

6

পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

7

টেকসই উন্নয়নে বিএসটিআই আরও শক্তিশালী করার ঘোষণা শিল্পমন্ত্রী

8

খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনাকে শক্তিশালী করার লক্ষ্যে জীবনযাত

9

১৫ বছর পর অশ্বিন-জাদেজাহীন ভারত

10

প্রাথমিক বিদ্যালয় ভবন তৈরীতে এলজিইডির সাফল্য

11

আজ রাতের আকাশে বিরল ‘ব্লু মুন’

12

নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের নামফলক উন্মোচন।

13

খেলায় রাজনীতির আগ্রাসন, ভারতের কড়া সমালোচনায় উইজডেন

14

প্রতি উপজেলায় গার্লস স্কুল ও মাদ্রাসা সরকারিকরণ চাইলেন এমপি,

15

ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

16

রিয়ালের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে বায়ার্ন

17

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

18

ছোট হেডিং: ইউটিউবে এআই কনটেন্ট শনাক্তে নতুন প্রযুক্তি

19

বাংলাদেশ রেলওয়ের রেলপথ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে জরিপে প

20