অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বচ্ছ নিয়োগের মাধ্যমে প্রকৃত মেধাবীরাই সুযোগ পাচ্ছেন -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় ভূমি মন্ত্রণালয়ে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে উল্লেখ করে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, সরকার ভূমি ব্যবস্থাকে শতভাগ দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত করতে অঙ্গীকারবদ্ধ। সেজন্য সনাতন পদ্ধতির বদলে ডিজিটাল ও স্বয়ংক্রিয় সেবা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে বলে জানিয়েছে তিনি।
আজ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবনিয়োগপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে সিনিয়র সচিব বলেন, চাকরি প্রাপ্তির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে। যার মাধ্যমে তরুণ মেধাবীরা তাদের যোগ্যতার ভিত্তিতে দেশসেবার সুযোগ পাচ্ছেন। এই স্বচ্ছতার সম্মান রাখতে আপনাদের কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
ভূমি সেবার জটিলতা ও সংস্কারের নানা দিক তুলে ধরে এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমি ব্যবস্থাপনা একটি অত্যন্ত জটিল বিষয়। বিভিন্ন সময়ে ভূমি সংক্রান্ত আইন ও মালিকানায় নানা পরিবর্তন এসেছে। তবে বর্তমানে ভূমি সার্ভিসকে ডিজিটালাইজ করা হচ্ছে, যাতে নাগরিকরা ঘরে বসেই সেবা পেতে পারেন।
তিনি নাগরিকদের জন্য +৮৮০৯৬১২৩১৬১২২(প্রবাসী) এবং ১৬১২২ নম্বরসহ ২৪/৭ কলসেন্টার সার্ভিস এবং জেলা পর্যায়ে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ (LSFC) চালুর উদ্যোগের কথা জানান। এছাড়াও সব জেলা কার্যালয়ে ভূমি সেবা কেন্দ্র স্থাপনের অগ্রগতির কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোহাং শওকত রশীদ চৌধুরী। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো: আবুল হাছানাত হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মো: আবদুল্লাহ -আল বাকী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়মা ইউনুস ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু দমনে ঢাকাজুড়ে টাস্ক ফোর্সের অভিযান

1

ইরানের সঙ্গে গোপন চুক্তির গুজব উড়িয়ে দিল কাতার

2

RDMS চালু করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

3

অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মতুয়া দর্শন এক অন

4

বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ও কিচকে ২ টি খাল খনন কার্যক্রমের উ

5

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

6

মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

7

শাহজালালে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন

8

জনগণের করের টাকা অপচয়ের অধিকার কারও নেই: চরমোনাই পীর

9

বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনে বিরলে বিভিন্ন

10

ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

11

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা করছে সরকার

12

বিদ্যুৎখাতে ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না: ইসলামী

13

৩ জেলায় মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ

14

মানসম্পন্ন পণ্য পাওয়া নাগরিকের অধিকার: শিল্পমন্ত্রী

15

৪ হাজার কিলোমিটার সড়ক উন্নয়নে এগিয়ে এলজিইডির আরসিআইপি, এডিবি

16

উত্তরবঙ্গে কৃষি হাবে ৩ হাজার কোটি টাকা

17

১০ হাজার টনের যুদ্ধজাহাজের নির্দেশ কিমের

18

জাতীয় ঈদগাহে ঈদ-উল-আযহার নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

19

জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তির

20