অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিলামে কেনা স্থাবর সম্পত্তিতে ১৫ শতাংশ ভ্যাট নয়: হাইকোর্ট

অর্থঋণ আদালতের বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে না। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব এ তথ্য জানান। বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

রায়ে আদালত বলেন, নিলাম ক্রেতা হিসেবে আবেদনকারীদের নিলাম মূল্যের ওপর উৎসে ১৫ শতাংশ ভ্যাট পরিশোধের নির্দেশ দিয়ে অর্থঋণ আদালত যে আদেশ দিয়েছে, তা আইনগত কর্তৃত্ববহির্ভূত। একই সঙ্গে স্থাবর সম্পত্তির ক্রেতাকে ‘পণ্যের নিলাম ক্রেতা’ অভিব্যক্তির আওতাভুক্ত করার অংশটুকুও আইনগত কার্যকারিতাহীন বলে ঘোষণা করা হয়েছে।

রিটের পক্ষের আইনজীবীরা জানান, এ রায়ের ফলে অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে কেনা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে না।

তারা আরও বলেন, সংসদ কোনো সম্পত্তির বিক্রয় বা হস্তান্তরকে আইন করে ভ্যাট থেকে অব্যাহতি দিলে অধস্তন বা অর্পিত আইন প্রণয়নের মাধ্যমে ওই সম্পত্তির ওপর নতুন করে করের দায় সৃষ্টি করা যায় না।

আদালতে নিলামে সম্পত্তি ক্রেতাদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সাকিব মাহবুব ও অ্যাডভোকেট সাজিদ হাসান।

জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তানিম খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেক্সাসে চালকবিহীন ‘সাইবারক্যাব’ চালু করল টেসলা

1

প্রযুক্তি নয় দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল ল

2

জলবায়ু অর্থায়ন কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান

3

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা, ৪ মাসে ইটিসি ও অস্থ

4

স্বচ্ছ নিয়োগের মাধ্যমে প্রকৃত মেধাবীরাই সুযোগ পাচ্ছেন -ভূমি

5

বাংলাদেশ ও কাতারের যৌথ কমিটির বৈঠক

6

মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

7

ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর

8

সংস্কার ও কর্মসংস্থানে এনসিপির ছায়া বাজেট

9

উত্তরবঙ্গে কৃষি হাবে ৩ হাজার কোটি টাকা

10

ভারতের কাছে হার, সাফে হ্যাটট্রিক শিরোপা অধরা রইল বাংলাদেশের

11

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

12

পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

13

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

14

ফুটপাত দখলমুক্তকরণ: রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সমাধান অসম্ভব

15

গুমের শিকারদের ন্যায়বিচার ও পুনর্বাসন নিশ্চিতের দাবি রিজভীর

16

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র

17

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

18

আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

19

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃ

20