অনলাইন ডেস্ক
প্রকাশ : May 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর অংশগ্রহণ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল পৌর শহরের বেবি স্ট্যান্ড এলাকায় আজ সকালে অস্থায়ী গরুর হাট সমাপ্তির পর একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
স্থানীয় জনদুর্ভোগ হ্রাস, পরিবেশের স্বাস্থ্যসম্মত অবস্থা নিশ্চিতকরণ এবং নাগরিক স্বস্তি ফিরিয়ে আনতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে এবং তাঁর সরাসরি অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে স্বেচ্ছাসেবকরা অংশ নেন। অভিযান চলাকালে প্রতিমন্ত্রী স্বশরীরে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন এবং দ্রুততম সময়ে হাটসংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশনা প্রদান করেন।
প্রতিমন্ত্রী পশুর হাটের কারণে সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ ও নাগরিক ভোগান্তি কমিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করেন। তাঁর এ উদ্যোগে সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়।
সুলতান সালাউদ্দিন টুকুর এ উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করে এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর পরিবেশ নিশ্চিতকরণে দায়িত্বশীলতার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিমন্ত্রীর এই পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য অপসারণ কার্যক্রমের সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম'-এর প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল-সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এর পরে প্রতিমন্ত্রী টাঙ্গাইল শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এবং জেলা পুলিশ লাইন্স মাঠ প্রাঙ্গণে ‘পুলিশ লাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অনৈতিক কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে এবং একটি সুস্থ্য, সচেতন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রেখে মাঠমুখী করতে খেলাধুলার প্রতি আরো বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমি

1

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

2

মুখস্থ নির্ভরতার পরিবর্তে বিসিএসে দক্ষতাভিত্তিক পদ্ধতির পরিক

3

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ

4

বর্ণিল আয়োজনে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৈশাখী মে

5

খেলায় রাজনীতির আগ্রাসন, ভারতের কড়া সমালোচনায় উইজডেন

6

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে নতুন ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা

7

ইউডিসিজিপি বড় ধরনের প্রকল্পগুলো জমি অধিগ্রহনের কারনে কাজের অ

8

ফুটপাত দখলমুক্তকরণ: রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সমাধান অসম্ভব

9

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্প

10

রিয়ালের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে বায়ার্ন

11

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

12

গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়নে নিরলস কাজ করছে কুমিল্লা এলজি

13

তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর

14

চীন-রাশিয়া সম্পর্ক এখন ‘আরও মূল্যবান’: শি জিনপিং

15

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আল

16

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র

17

মানসম্মত ও টেকসই উন্নয়নে দেশ ও জনগণের সেবা করতে এলজিইডির প্

18

নবীন বরণ ও প্রতিষ্ঠাবার্ষিকীতে রঙিন ক্যাম্পাস

19

বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলজিইডির একটি সফল প্রকল্প ""এলজিসিআর

20