অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামাণিক, পীরগঞ্জ বনবিট কর্মকর্তা মহসিন আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা এবং পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কোষারাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আলম, সেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান এবং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষিত যুবক-যুবতীসহ বিপুলসংখ্যক তরুণ-তরুণী উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবিবার শুরু বাজেট অধিবেশন

1

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

2

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার

3

কর্ণফুলী ইপিজেডের কারখানায় সবুজের ছায়ায় শ্রমিকদের স্বস্তি

4

মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের শাড়ি দিলেন খাদ

5

জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের দায়িত্বশীল হওয়ার নির্দেশ প্

6

পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে স

7

দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য সেতুবন্ধন: পার্বত্য

8

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কুশল বিনিময়

9

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও পরীক্ষার সক্ষমতা বাড়াতে হব

10

ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ

11

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

12

গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার কামরুল ইসলাম সিদ্দিকের ১৮তম

13

এশীয় সহযোগিতা জোরদারে তিন প্রস্তাব বাংলাদেশের

14

বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তি আইন করেছিল আওয়াম

15

ছোট হেডিং: ইউটিউবে এআই কনটেন্ট শনাক্তে নতুন প্রযুক্তি

16

পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

17

৯ সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৬২ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

18

নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের নামফলক উন্মোচন।

19

চাঁদে বসতি গড়ার পথে নতুন আশার আলো

20