অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের বিষয়ে অবহিত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক জাপান সফর, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক এবং দ্বিপক্ষীয় বৈঠকের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়।

মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎ করতে আসায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক জাপান সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। সফর চলাকালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।

পরে একান্ত বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনা এবং জাপানের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে নিজের বৈঠকের বিষয়গুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন তারেক রহমান।

এ সময় রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্ব, বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে জাপানি বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়গুলো সফরে গুরুত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ এবং আরও সুদৃঢ় করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও একান্ত সচিব-২সহ বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন

1

৩ জেলায় মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ

2

ঢাকার যানজট কমাতে ২৫৮ কিলোমিটার সাবওয়ে ও রিং রোড নির্মাণের প

3

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে নতুন ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা

4

এলডিসি উত্তরণের সময় তিন বছর বাড়ানো বড় কূটনৈতিক সাফল্য: হুমায়

5

বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

6

সুদহার বাড়িয়েও ইয়েনের দর ঠেকাতে পারল না ব্যাংক অব জাপান

7

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধান

8

বিনিয়োগ ও এলএনজি সরবরাহে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বা

9

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক র

10

আঞ্চলিক লজিস্টিকস ও শিল্পের হাব হতে পারে বাংলাদেশ: জেট্রো

11

গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়নে নিরলস কাজ করছে কুমিল্লা এলজি

12

দেশে সারের সংকট নেই, সুষ্ঠু বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ

13

ইরানের সঙ্গে গোপন চুক্তির গুজব উড়িয়ে দিল কাতার

14

ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার

15

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

16

সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

17

সাংবাদিক মতিউর রহমান শিকদারের ছেলের কবর জিয়ারত করলেন এমপি অপ

18

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

19

পুলিশের জন্য ৬ হাজার ৬০৮ কোটি টাকায় ৫,৮৩০টি যানবাহন কেনার প্

20