অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের পর পীরগঞ্জের অভয়াশ্রম পরিদর্শন, মা মাছ রক্ষায় উদ্যোগের আশ্বাস ইউএনওর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীর কদমতলী মৎস্য অভয়াশ্রমে পানি ও প্রাকৃতিক খাদ্যসংকট নিয়ে সংবাদ প্রকাশের পর অভয়াশ্রমটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। এ সময় দেশীয় প্রজাতির মা মাছ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীর কদমতলী মৎস্য অভয়াশ্রমে পানি ও প্রাকৃতিক খাদ্যসংকট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অভয়াশ্রমটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। পরিদর্শনকালে তিনি দেশীয় প্রজাতির মা মাছ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

পলি জমে অভয়াশ্রমটি ভরাট হয়ে যাওয়ায় কমে গেছে পানির গভীরতা। পাশাপাশি দেখা দিয়েছে প্রাকৃতিক খাদ্যসংকট। এতে অভয়াশ্রমে থাকা দেশীয় প্রজাতির হাজার হাজার মা মাছের নিরাপদ আশ্রয় ও স্বাভাবিক বিচরণ হুমকির মুখে পড়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, সিপিবির পীরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি প্রভাত সমীর শাহাজান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, কদমতলী মৎস্য অভয়াশ্রমের সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম ও সহসভাপতি এন্তাজুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ সময় অভয়াশ্রমের বর্তমান পরিস্থিতি এবং মা মাছের নিরাপদ আবাসস্থল রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ইউএনও গোলাম রব্বানী সরদার মা মাছ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত অভয়াশ্রমটি খনন, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং মাছের খাদ্যসংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তাঁদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশীয় প্রজাতির মাছের প্রজনন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কদমতলী মৎস্য অভয়াশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাকৃবিতে নিরাপদ ক্যাম্পাস বির্নিমাণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

1

ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ বাংলাদেশের ইতিহাসে মাইলফলক: বুলু

2

বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, থাকবে : মীর শাহে আলম

3

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে: শিক্ষামন

4

বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন দুই প্রধ

5

সংবাদ প্রকাশের পর পীরগঞ্জের অভয়াশ্রম পরিদর্শন, মা মাছ রক্ষায়

6

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নি

7

সিভিল এভিয়েশন একাডেমিতে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ পর্যালোচনা

8

মানসম্মত ও টেকসই উন্নয়নে দেশ ও জনগণের সেবা করতে এলজিইডির প্

9

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত

10

বন্যপ্রাণী অপরাধ দমনে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে

11

একনেকে ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন, অগ্রাধিকার বাস্তবায়নে প্

12

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে চায় নেদারল্যান্ডস

13

ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক সই

14

দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ

15

মানব পাচার দমনে উইনরকের সহযোগিতা, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প

16

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্য

17

‘আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো মিল নেই’ — মির্জা ফখরুল

18

পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে স

19

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক কাজ শুরু

20