অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার কারাগারে

রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে এক লাখ টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জমির সীমানা নির্ধারণ ও নকশা তৈরির কাজ করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগের ভিত্তিতে দুদক এ অভিযান চালায়।

ঘুষের এক লাখ টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেপ্তার রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের ভূমি অফিসের সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে দুদকের সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ আসাদুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, আসাদুল ইসলাম লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সার্ভেয়ার হিসেবে কর্মরত। এক ব্যক্তির কাছে এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে দুদক ফাঁদ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে অভিযোগকারী লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সার্ভেয়ারের নির্ধারিত কক্ষে গিয়ে আসাদুল ইসলামকে এক লাখ টাকা দেন। টাকা গ্রহণের পর তিনি তা তাঁর ডান পাশের সাইড টেবিলের দ্বিতীয় তাকে রাখেন। এ সময় আগে থেকে অবস্থান নেওয়া দুদকের ফাঁদ দলের সদস্যরা তাঁকে হাতেনাতে আটক করেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ঘুষ গ্রহণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আসাদুল ইসলাম তা স্বীকার করেন। পরে তাঁর ব্যবহৃত সাইড টেবিলের দ্বিতীয় তাক থেকে খাকি রঙের একটি খামে রাখা এক লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকার নম্বরের সঙ্গে আগের দিন অভিযোগকারীকে দেওয়া টাকার নম্বরের মিল পাওয়া যায়।

এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ আসাদুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করেন।

দুদক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন।

জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি পৃথক করা এবং স্কেচম্যাপ তৈরির জন্য তিনি গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। তবে প্রায় ছয় মাস লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করতে পারেননি তিনি। একপর্যায়ে তাঁকে ওই কার্যালয়ের সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

পরবর্তী সময়ে আসাদুল ইসলাম কাজটি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করেন মনিরুল ইসলাম। বিষয়টি তিনি দুদককে জানান।

অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর দুদক ফাঁদ অভিযানের পরিকল্পনা করে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের দৃষ্টি সরাতে ঘটনা সাজানো হ

1

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত

2

বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের উন্নয়ন

3

কিশোর গ্যাং প্রতিরোধে পারিবারিক নজরদারি ও সামাজিক দায়বদ্ধতার

4

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে নতুন ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা

5

সর্বোচ্চ নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: স্ব

6

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে আনুষ্ঠানিক জবাব যুক্তরাষ্ট্রের

7

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

8

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার:

9

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

10

একনেকে ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন, অগ্রাধিকার বাস্তবায়নে প্

11

ইন্টারনেট সেবার বাইরে দেশের ৪১.৬% মানুষ

12

ইইউ সদস্যপদ আলোচনা পুনরায় শুরু নিয়ে আইসল্যান্ডে গণভোট

13

বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

14

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের কল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধ

15

১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান, উদ্বোধন ১৯ অক্টোবর

16

১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেন খালেদা

17

সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা স

18

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি

19

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে: আই

20