অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করতে কাজ করছে সরকার

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, কৃষিপণ্যকে দেশের প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, এ বছর এখন পর্যন্ত বিদেশ থেকে কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি এবং ভবিষ্যতে বাংলাদেশ পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে রপ্তানি করবে।

কুমিল্লা, ৩ অক্টোবর, ২০২৬ (বাসস): কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, কৃষিপণ্যকে দেশের প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

শুক্রবার কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইনস্টিটিউশন ফোরাম (টিভিইটি) আয়োজিত তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলার দ্বিতীয় দিনে ‘টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য কারিগরি শিক্ষা এবং উদ্ভাবন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চলতি বছর এখন পর্যন্ত বিদেশ থেকে কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। একদিন বাংলাদেশ পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে রপ্তানি করবে—এমন স্বপ্নের কথাও তিনি তুলে ধরেন।

তিনি বলেন, বিশ্বে খাবারের সংকট না থাকলেও নিরাপদ খাবারের মারাত্মক ঘাটতি রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে এবং মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষিতে কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও টেকসই উৎপাদন ব্যবস্থার দিকে যেতে হবে।

মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন বলেন, কৃষি উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর অন্যতম উর্বর ও সম্ভাবনাময় অঞ্চল। দেশের মাটি, বাতাস, আলো ও বৃষ্টির মতো প্রাকৃতিক সুবিধা অনেক দেশের তুলনায় অনুকূল। এর পাশাপাশি বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

ফসলে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞানীদের গবেষণায় কৃষকদের মধ্যেও ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি উঠে এসেছে। তাই নিজেদের সুস্থ রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে নিরাপদ খাদ্য উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

কৃষিকাজে কোনো লজ্জা নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, মাঠে যেতে হবে এবং নিজের ফসল নিজেকেই উৎপাদন করতে হবে। মানুষ গরুর দুধ ও মাংস খায়, তাই গরুর গোবর ফেলতে লজ্জার কিছু নেই। সীমিত সম্পদ নিয়েই সামনে এগিয়ে যেতে হবে এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

মন্ত্রী বলেন, দুঃখজনক হলেও দেশে এখনো কাঁচা মরিচ, গাজর ও টমেটো আমদানি করতে হয়। তবে সেই দিন বেশি দূরে নয়, যখন এসব পণ্য আর আমদানি করতে হবে না। বরং বাংলাদেশই এসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করবে।

সেমিনারের আগে মন্ত্রী মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।

কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হাসান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ পরমানন্দ গোস্বামী।

সূত্র: বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান, উদ্বোধন ১৯ অক্টোবর

1

কয়েক দিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রাশেদ তিতুমীর

2

ইসরায়েলে ৫৬ শতাংশ ভোট গণনা, এগিয়ে নেতানিয়াহুর জোট

3

ঢাকার ২০ জোনে বিশেষ কমিটি, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতায় জ

4

চাঁদের আলোয় গোসল করছে পৃথিবী!

5

ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার:

6

নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: জনপ্র

7

ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ বাংলাদেশের ইতিহাসে মাইলফলক: বুলু

8

সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর অব্যাহতি

9

তৃণমূল পর্যায়ে ক্যানসার চিকিৎসায় আরও ৫টি ইনমাস স্থাপন করছে স

10

ছোট হেডিং: ইউটিউবে এআই কনটেন্ট শনাক্তে নতুন প্রযুক্তি

11

ক্রিকেটসংশ্লিষ্ট সবার আর্থিক সুবিধা বাড়াবে বিসিবি

12

পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, সম্মাননা পেলেন সফল যুব উদ্যোক

13

ধর্ম যার যার, পরিচয় সবার বাংলাদেশি: প্রধানমন্ত্রী

14

নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান র

15

সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: স

16

‘জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কা

17

ঢাকায় পরিচ্ছন্নতা অভিযানে ২০ টিম, অনিয়মে জরিমানা ও সরকারি বা

18

গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

19

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূ

20