অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান, উদ্বোধন ১৯ অক্টোবর

দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর আগামী ১৯ অক্টোবর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়িত উদ্যান ও নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দীর্ঘ এক দশক পর রাজধানীবাসীর জন্য খুলে দেওয়া হচ্ছে আধুনিকায়িত ঐতিহাসিক ওসমানী উদ্যান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে উদ্যানটির আধুনিকায়ন এবং সেখানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হয়েছে। আগামী ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এগুলো উদ্বোধন করবেন। উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে একই দিন উদ্যানটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

আজ রোববার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ওসমানী উদ্যানের আধুনিকায়ন এবং নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, প্রায় ১০ বছর বন্ধ থাকার পর নগরবাসী আবারও উদ্যানটি ব্যবহারের সুযোগ পাবেন। জুলাইয়ের শহীদ ও বীর যোদ্ধাদের স্মরণে এখানে বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার বিপ্লব এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করতে পারবেন।

তিনি জানান, আধুনিকায়নের মাধ্যমে উদ্যানটিকে নতুনভাবে সাজানো হয়েছে। এতে হাঁটার পথ, পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর ব্যবস্থা, রেস্তোরাঁ, আধুনিক গ্রন্থাগার, শিশুদের জন্য নির্ধারিত খেলার জায়গা, কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা রাখা হয়েছে।

সচিবালয়সংলগ্ন গুরুত্বপূর্ণ এই স্থানের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশ মনোরম রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রস্তুতি সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাঃ আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময়ে সব প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করে নতুনভাবে সাজানো ওসমানী উদ্যানে নগরবাসীকে স্বাগত জানাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী শাহে আলম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

1

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

2

স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

3

লাইট ক্যামেরা অ্যাকশনেই দিন কাটে নাজনীন নীহার

4

জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের দায়িত্বশীল হওয়ার নির্দেশ প্

5

১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান, উদ্বোধন ১৯ অক্টোবর

6

রিয়ালের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে বায়ার্ন

7

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

8

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছ

9

২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

10

তারেক রহমান: বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে

11

সংবিধান সংশোধনে গুম প্রতিরোধ ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি

12

এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক চায় বাংলাদেশ

13

প্রাথমিক বিদ্যালয় ভবন তৈরীতে এলজিইডির সাফল্য

14

উচ্চশিক্ষায় আসন সংকট নেই, সাড়ে ৬ লাখ উত্তীর্ণের বিপরীতে প্রা

15

পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে নদীগুলো প্রাণবন্ত হবে: রিজভী

16

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প

17

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

18

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান এলজ

19

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্ব

20