অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাপানের সেবা খাতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: এলজিআরডি মন্ত্রী

জাপানের বয়স্ক সেবা খাতে বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

জাপানের বয়স্ক সেবা খাতে বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সমৃদ্ধ করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাপানে দক্ষ শ্রমিক প্রেরণ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো বহুপাক্ষিক সংস্থাগুলোকে বাদ দিলে একক রাষ্ট্র হিসেবে জাপান বাংলাদেশকে সবচেয়ে বড় অর্থনৈতিক সহায়তা প্রদান করে।

তিনি বলেন, জাপান ও বাংলাদেশের জনসংখ্যার মধ্যে কাঠামোগত পার্থক্য রয়েছে। জাপানের জনসংখ্যা ‘ইনভার্টেড পিরামিড’ বা উল্টো পিরামিডের মতো, যেখানে তরুণের সংখ্যা কম এবং বয়স্ক মানুষের সংখ্যা বেশি। অন্যদিকে, বাংলাদেশের জনসংখ্যার বড় অংশ তরুণ, যা স্বাভাবিক পিরামিডের মতো।

মন্ত্রী বলেন, দুই দেশের জনসংখ্যাগত এই বৈপরীত্যকে সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। জাপানে বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টির জন্য জাপানি ভাষা প্রশিক্ষণের সুযোগ তৈরি করা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানি ভাষা শিক্ষার জন্য প্রয়োজনে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেছেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, বাংলাদেশের গ্রামাঞ্চলের কর্মহীন মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং জাপানের বয়স্ক সেবা খাতে কাজের সুযোগ তৈরি করা গেলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরি করে জাপানের শ্রমবাজারের চাহিদা পূরণ করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

ড. আবদুল মঈন খান আরও বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে জাপানের চমৎকার অর্থনৈতিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠেছে। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের মতো বহুপাক্ষিক সংস্থাগুলোকে বাদ দিলে একক দ্বিপক্ষীয় সাহায্যকারী দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বড় অর্থনৈতিক সহায়তা পেয়েছে জাপানের কাছ থেকে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা

1

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গন

2

উত্তরবঙ্গে কৃষি হাবে ৩ হাজার কোটি টাকা

3

রিবাকিনার পর চায়না ওপেন থেকে ছিটকে গেলেন সাবালেঙ্কাও

4

এআইতে সংবাদ ব্যবহারে গুগলের ওপর নতুন নিয়ন্ত্রণ

5

শিশু সহিংসতা মামলায় কঠোর সাজা, ৯ মাসে ২ মৃত্যুদণ্ড ও ৪ যাবজ্

6

ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানম

7

আজ রাতের আকাশে বিরল ‘ব্লু মুন’

8

সমান নাগরিক অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্র

9

গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

10

ঢাকার যানজট কমাতে ২৫৮ কিলোমিটার সাবওয়ে ও রিং রোড নির্মাণের প

11

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধান

12

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

13

বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান

14

RDMS চালু করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

15

স্থানীয় সরকার নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক: ত

16

কুষ্টিয়ায় তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন

17

নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে

18

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

19

রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুর: ওসি প্রত্যাহার, গ্রেপ্তার

20