অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইইউ সদস্যপদ আলোচনা পুনরায় শুরু নিয়ে আইসল্যান্ডে গণভোট

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সদস্যপদ পাওয়ার আলোচনা পুনরায় শুরু করা হবে কি না, তা নির্ধারণে শনিবার গণভোট অনুষ্ঠিত হচ্ছে আইসল্যান্ডে। ভোটের ফল খুব কাছাকাছি হওয়ার আভাস থাকায় বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ব্রাসেলস।

খবর বার্তা সংস্থা এএফপির।

২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নবিরোধী একটি সরকার ক্ষমতায় আসার পর আইসল্যান্ডের ইইউ সদস্যপদ নিয়ে আলোচনা স্থগিত হয়ে যায়।

এবারের গণভোটেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সর্বশেষ জনমত জরিপগুলোতে ইইউতে যোগদানের আলোচনা পুনরায় শুরুর পক্ষে ও বিপক্ষে থাকা ভোটারদের অবস্থান প্রায় সমান।

ইইউপন্থি পররাষ্ট্রমন্ত্রী থরগেরদুর ক্যাটরিন গুনারসদোত্তির এএফপিকে বলেন, ‘লড়াইটা বেশ কঠিন, তবে আমি সবসময় আশাবাদী। ফল না আসা পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়।’

স্থানীয় সময় সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। কোনো এক্সিট পোল না থাকায় এবং ভোটের ব্যবধান খুব কম হওয়ার সম্ভাবনা থাকায় শনিবার গভীর রাতের আগে নির্ভরযোগ্য ফল পাওয়ার সম্ভাবনা কম।

দেশটির প্রায় ২ লাখ ৭৩ হাজার ভোটারকে একটি প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ অথবা ‘না’ দিয়ে দিতে বলা হয়েছে। প্রশ্নটি হলো—‘আইসল্যান্ডের কি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সদস্যপদ পাওয়ার আলোচনা পুনরায় শুরু করা উচিত?’

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে ব্রাসেলসের সঙ্গে সদস্যপদ নিয়ে একটি চুক্তি আলোচনা করা হবে। এরপর আইসল্যান্ড প্রকৃতপক্ষে ইইউতে যোগ দেবে কি না, তা নিয়ে আবারও গণভোট অনুষ্ঠিত হবে।

আইসল্যান্ডের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি মৎস্যসম্পদ। এই খাতের ওপর নিজেদের একচেটিয়া নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় রেইকিয়াভিক। ফলে ইইউর সঙ্গে সদস্যপদ নিয়ে আলোচনায় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে।

তবে এবার এ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে ব্রাসেলস আগের তুলনায় বেশি প্রস্তুত বলে মনে হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচলে ধাক্কা

1

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

2

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

3

চাঁদে বসতি গড়ার পথে নতুন আশার আলো

4

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্প

5

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের জনসচেতনতামূলক র‌

6

ফুটপাত দখলমুক্তকরণ: রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সমাধান অসম্ভব

7

‘আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো মিল নেই’ — মির্জা ফখরুল

8

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আল

9

স্পেনের সামনে কঠিন চ্যালেঞ্জ, আত্মবিশ্বাসী সৌদি আরব

10

সংস্কার ও কর্মসংস্থানে এনসিপির ছায়া বাজেট

11

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

12

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ

13

দক্ষিণী অভিনেত্রীর বাসায় বোমা হামলার হুমকি!

14

এলজিইডিতে কর্মচারীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

15

সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: স

16

পরমাণু বর্জ্য সংরক্ষণে সিঙ্গাপুরের সম্ভাবনা, বলছে গবেষণা

17

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

18

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

19

ইন্টারনেট সেবার বাইরে দেশের ৪১.৬% মানুষ

20