অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে আসছে ফিনিক্স সামিট ২০২৬

বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্য নিয়ে আগামী ২৩ থেকে ২৭ জুন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। দেশের অন্যতম সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) পাঁচ দিনব্যাপী এই আয়োজনের ঘোষণা দিয়েছে।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামিটের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। তারা জানান, দক্ষ মানবসম্পদ তৈরি, সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল অবকাঠামোর স্থিতিশীলতা নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সামিটের কারিগরি কর্মশালাগুলো ২৩ থেকে ২৫ জুন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ২৬ ও ২৭ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সম্মেলনের আয়োজন করা হবে।

আয়োজকদের মতে, এই প্ল্যাটফর্ম সরকার, শিল্পখাত, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের একত্রিত করবে, যা দেশের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।

তিন দিনব্যাপী কর্মশালায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সাইবার তদন্ত, ডেভসেকঅপস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং র‍্যানসমওয়্যার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন। অংশগ্রহণকারীরা আধুনিক সাইবার নিরাপত্তা প্রযুক্তি ও কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

মূল সম্মেলনে ‘ব্লু টিম ডে’ ও ‘রেড টিম ডে’ শীর্ষক বিশেষ সেশন আয়োজন করা হবে। এতে থ্রেট ইন্টেলিজেন্স, ক্লাউড সিকিউরিটি, ইনসিডেন্ট রেসপন্স, সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা, ডিজিটাল ট্রাস্ট, নীতিনির্ধারণ এবং জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা হবে।

জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা সম্মেলনে অংশ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের জ্ঞানভিত্তিক আলোচনা ও নেতৃত্ব বিষয়ক সেশন অনুষ্ঠিত হবে।

এবারও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ‘বেস্ট সাইবারসিকিউরিটি ক্লাব অ্যাওয়ার্ড’ এবং ‘উইমেন ইন সাইবারসিকিউরিটি অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। এসব পুরস্কারের মাধ্যমে সাইবার নিরাপত্তা খাতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হবে।

দ্য টিম ফিনিক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা বলেন, বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ডিজিটাল সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ অংশ। ফিনিক্স সামিট ২০২৬ দেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ রেলওয়ের রেলপথ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে জরিপে প

1

ফুটপাত দখলমুক্তকরণ: রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সমাধান অসম্ভব

2

পুলিসিক ছাড়াই দাপুটে যুক্তরাষ্ট্র, প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে

3

চীন-রাশিয়া সম্পর্ক এখন ‘আরও মূল্যবান’: শি জিনপিং

4

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

5

ইরানের সঙ্গে গোপন চুক্তির গুজব উড়িয়ে দিল কাতার

6

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা করছে সরকার

7

সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ

8

এলজিইডিতে কর্মচারীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

9

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

10

বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ও কিচকে ২ টি খাল খনন কার্যক্রমের উ

11

বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

12

টেকসই উন্নয়নে বিএসটিআই আরও শক্তিশালী করার ঘোষণা শিল্পমন্ত্রী

13

চট্টগ্রাম বন্দরে আসছে আরও দু’টি তেলবাহী জাহাজ

14

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা, ৪ মাসে ইটিসি ও অস্থ

15

ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর

16

কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন

17

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

18

বিশ্বকাপ পথে মেসি-রোনালদো দ্বৈরথের সম্ভাবনা

19

গুম-খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দ

20