অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকার যানজট কমাতে ২৫৮ কিলোমিটার সাবওয়ে ও রিং রোড নির্মাণের পরিকল্পনা

রাজধানীর যানজট নিরসনে ১২টি রুটে ২৫৮ কিলোমিটার সাবওয়ে, ৩৯ দশমিক ২৪ কিলোমিটার ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ৮৮ কিলোমিটার ইনার সার্কুলার রিং রোড নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। ২০৫০ সাল পর্যন্ত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনায় ৫৭টি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


ঢাকার যানজট কমানো এবং রাজধানীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগব্যবস্থা সহজ করতে একাধিক বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে সাবওয়ে, উড়ালসড়ক, বৃত্তাকার সড়ক, সেতু ও টানেল নির্মাণ।

ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকের কার্যপত্রে এসব পরিকল্পনার তথ্য তুলে ধরা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

কার্যপত্রের তথ্য অনুযায়ী, ঢাকায় ১২টি রুটে মোট ২৫৮ কিলোমিটার সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। তবে প্রকল্পের নির্মাণকাজ শুরু করতে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে হবে।

এ ছাড়া ৮৮ কিলোমিটার দীর্ঘ ইনার সার্কুলার রিং রোড নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ২৫ দশমিক ৮০ কিলোমিটার অংশ উড়ালসড়ক হিসেবে নির্মাণের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, ৩৯ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের হালনাগাদ সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনও প্রস্তুত করা হয়েছে।

চলমান প্রকল্পগুলোর মধ্যে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সার্বিক অগ্রগতি ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ৭৩ শতাংশ। একই সময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভৌত অগ্রগতি দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৯৯ শতাংশে।

প্রকল্প দুটি সম্পন্ন হলে সাভার ইপিজেড থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত প্রায় ৪৪ কিলোমিটার নিরবচ্ছিন্ন উড়ালসড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে।

এদিকে, পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত দোতলা সড়ক নির্মাণ প্রকল্পের কাজও প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পটির অগ্রগতি ৯৮ দশমিক ১৫ শতাংশে পৌঁছেছে।

রাজধানীর বাইরেও বিভিন্ন নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পায়রা নদীর ওপর ১ হাজার ৬৯০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ চলমান রয়েছে। পাশাপাশি মতলব উত্তর-গজারিয়া সড়কে মেঘনা-ধনাগোদা নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া শরীয়তপুর-চাঁদপুর এবং ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। বরিশাল-ভোলা সেতু নির্মাণের বিষয়টিও সরকারের পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনায় ২০৫০ সাল নাগাদ মোট ৫৭টি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য রাখা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। একই সঙ্গে প্রধান মহাসড়কগুলোর ওপর যানবাহনের চাপ কমতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ হাজার টনের যুদ্ধজাহাজের নির্দেশ কিমের

1

ছোট হেডিং: ইউটিউবে এআই কনটেন্ট শনাক্তে নতুন প্রযুক্তি

2

কৃষক-শ্রমিক-শিক্ষকসহ সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে:

3

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা

4

ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

5

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

6

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, চিকিৎসকে

7

৪ হাজার কিলোমিটার সড়ক উন্নয়নে এগিয়ে এলজিইডির আরসিআইপি, এডিবি

8

কর্ণফুলীতে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু, কমবে তি

9

সংবাদ প্রকাশের পর পীরগঞ্জের অভয়াশ্রম পরিদর্শন, মা মাছ রক্ষায়

10

বিরোধী দলকে সঙ্গে নিয়েই সংবিধান সংশোধন চায় সরকার

11

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে কাজ করতে চায় সর

12

সংস্কার ও কর্মসংস্থানে এনসিপির ছায়া বাজেট

13

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

14

আগস্টে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ১০.৫৩ শতা

15

শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণের অনুমোদন দিল মন্ত্রিসভা

16

প্রাথমিক বিদ্যালয় ভবন তৈরীতে এলজিইডির সাফল্য

17

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

18

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন রুহুল কবির রিজভী

19

নারীদের এগিয়ে নিতে পারলে বদলে যাবে বাংলাদেশের ভবিষ্যৎ: সমাজক

20