অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইন ও সামাজিক সচেতনতার আহ্বান

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগ জোরদার করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা কোনো একক সংস্থার দায়িত্ব নয়; এ জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলনকক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় নিরাপদ সড়ক দিবসের গুরুত্ব তুলে ধরে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রতিদিন সড়কে মানুষের মূল্যবান প্রাণহানি ঘটছে। একই সঙ্গে জানমালের অপূরণীয় ক্ষতি হচ্ছে। এ ধরনের মানবিক ও সামাজিক বিপর্যয় থেকে উত্তরণে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর প্রতিকারের উপায় খুঁজে বের করতে হবে।

মহাসড়কে যত্রতত্র যানবাহন রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

ড্রাইভিং লাইসেন্স প্রদান ও যানবাহনের ফিটনেস সনদ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অন্যায্য তদবির বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, সড়কে যানবাহন চালানোর জন্য কেবল বিআরটিএর বৈধভাবে অনুমোদিত ড্রাইভিং লাইসেন্সই গ্রহণযোগ্য হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নিবন্ধনবিহীন সিএনজি অটোরিকশা ও ‘চাঁদের গাড়ি’ ব্যবহার করে অপরাধীরা বিভিন্ন অসামাজিক ও সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।

চালক ও মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো অপরাধী চক্র যেন সিএনজি অটোরিকশাকে অপরাধ সংঘটনের বাহন হিসেবে ব্যবহার করার সুযোগ না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামাজিক অবক্ষয় ও দুর্নীতি রোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পর

1

টেকসই উন্নয়নের ভিত্তি দক্ষ মানবসম্পদ: ববি হাজ্জাজ

2

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ প্রধানমন্ত্রীর

3

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

4

দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

5

উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের কার্যক্রম সমন্বয়ের আহ্বা

6

জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তির

7

সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে আসছে ফিনিক্স সামিট ২০২৬

8

ক্রিকেটসংশ্লিষ্ট সবার আর্থিক সুবিধা বাড়াবে বিসিবি

9

ওয়াসার প্রকল্পে দুই মাসে অগ্রগতি না হলে ব্যর্থ কর্মকর্তাদের

10

সব জাতিসত্তার অংশগ্রহণে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান সংস্কৃ

11

বিএনপি নেতা সালাহউদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

12

গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প এক বছরের মধ্যে শেষ করার নির

13

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের দৃষ্টি সরাতে ঘটনা সাজানো হ

14

সব ধর্মের মানুষের শান্তি-সম্প্রীতি নিশ্চিত করতে হবে: প্রধানম

15

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, শোক জানালেন পর্যটনমন

16

২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

17

গুম-খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দ

18

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

19

বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, থাকবে : মীর শাহে আলম

20