অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ইমামদের আহ্বান ধর্মমন্ত্রীর

সমাজ থেকে মাদক, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, জিনা ও অন্যান্য অন্যায় দূর করতে জুমার খুতবার মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর জন্য ইমামদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। একই সঙ্গে ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সরকারি সম্মানী দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন উপলক্ষে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্মমন্ত্রী। আজ সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, সমাজের অন্যায় ও অনৈতিকতা দূর করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ইমামদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সাধারণ মানুষ ইমামদের কথা গভীর আস্থা নিয়ে শোনেন এবং বিশ্বাস করেন। এ কারণে জুমার খুতবার মাধ্যমে নৈতিকতা ও সামাজিক অপরাধবিরোধী সচেতনতা গড়ে তুলতে তিনি ইমামদের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সরকারের পরিকল্পনাও তুলে ধরেন ধর্মমন্ত্রী। তিনি জানান, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সম্মানী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে পর্যায়ক্রমে সম্মানী ভাতা দেওয়া শুরু হয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরে ধর্ম মন্ত্রণালয়ের উন্নয়ন খাতে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী চার বছরের মধ্যে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় নেতাদের পর্যায়ক্রমে সরকারি সম্মানী কাঠামোর আওতায় আনা হবে।

ইমাম ও আলেম সমাজের ঐতিহাসিক অবদানের প্রসঙ্গ তুলে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েও দেশের ইমাম, ওলামা ও পীর-মাশায়েখরা সমর্থন ও সহযোগিতা করেছিলেন। বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে ‘আস্থা গণভোট’ বা হ্যাঁ-না ভোটেও আলেম-ওলামারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি আরও জানান, ইমাম-মুয়াজ্জিনদের আর্থসামাজিক উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া ২ কোটি টাকার কল্যাণ তহবিল গঠনের ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে ওই তহবিলের পরিমাণ বেড়ে প্রায় ১০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, বিএনপি চেয়ারম্যানের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ হাবিবুল্লাহিল বাকী নদভী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের সঙ্গে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার চান হুমায়ুন কব

1

জনস্বার্থ বিবেচনায় উন্নয়ন প্রকল্প গ্রহণের নির্দেশ এলজিআরডি ম

2

মুক্তিযুদ্ধ ছিল প্রকৃত জনযুদ্ধ: জাতীয় সংসদের স্পিকার

3

রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোর

4

মহাকাশে স্পেস স্টেশনের ডিগবাজি, ভিডিওতে মুগ্ধ নেটিজেনরা

5

চট্টগ্রাম বন্দরে আসছে আরও দু’টি তেলবাহী জাহাজ

6

ইসরাইলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে নিহত ১১

7

জাতিসংঘে তারেক রহমানের ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মা

8

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চাই: স

9

জাতীয় প্রতিযোগিতায় সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দ

10

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

11

বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন কবির

12

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধান

13

অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়াতে হবে করদাতার সংখ্যা: জনপ্রশাসন

14

ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার:

15

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের স

16

নবীন বরণ ও প্রতিষ্ঠাবার্ষিকীতে রঙিন ক্যাম্পাস

17

ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আবদুস সাদেককে শেষ বিদায়

18

এলজিইডিতে কর্মচারীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

19

জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরা

20