অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চাইল সরকার

গাবতলী থেকে নিউমার্কেট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত ৩০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল লাইন-২ নির্মাণে বিশ্বব্যাংকের কাছে অর্থায়ন চেয়েছে সরকার। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার ৮৩৭ কোটি টাকা বা প্রায় ৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

ঢাকার গণপরিবহনব্যবস্থা সম্প্রসারণে গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে এমআরটি লাইন-২ প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্বব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য অনুযায়ী, ৩০ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেল নির্মাণে আনুমানিক ৬০ হাজার ৮৩৭ কোটি টাকা ব্যয় হতে পারে। ডলারের হিসাবে এর পরিমাণ প্রায় ৪ দশমিক ৯৫ বিলিয়ন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের জন্য নতুন কান্ট্রি প্রোগ্রাম প্রস্তুত করছে বিশ্বব্যাংক। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে গত সেপ্টেম্বর থেকে আলোচনা চলছে। নভেম্বরে আলোচনা শেষ হলে প্রকল্পটির অর্থায়ন নিয়ে আলোচনা শুরু হবে।

এমআরটি লাইন-২-এর প্রাথমিক প্রকল্প প্রস্তাব অনুযায়ী, গাবতলী থেকে মেট্রোরেলটির যাত্রা শুরু হবে। এরপর ঢাকা উদ্যান, বসিলা মোড়, মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড, ধানমন্ডি ১৫ (জিগাতলা), সায়েন্সল্যাব, নিউমার্কেট, আজিমপুর, লালবাগ, চকবাজার, মিটফোর্ড, নয়াবাজার, ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী, ডেমরা, সাইনবোর্ড, ভুইগড়, চাষাঢ়া ও শিবু মার্কেট হয়ে নারায়ণগঞ্জে গিয়ে শেষ হবে লাইনটি।

কর্মকর্তারা জানান, গত ২০ সেপ্টেম্বর প্রকল্প প্রস্তাবটি অর্থ ও পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেন। এরপর প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের অনুরোধ জানিয়ে বিশ্বব্যাংকের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

প্রস্তাবিত এই মেট্রোরেল লাইনের সঙ্গে গাবতলীতে এমআরটি লাইন-৫-এর উভয় রুটের সংযোগ থাকবে। এ ছাড়া কমলাপুর মেট্রোস্টেশনে এমআরটি লাইন-৬, লাইন-১ ও লাইন-৪-এর সঙ্গে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। সাইনবোর্ড হবে এমআরটি লাইন-৪-এর সংযোগস্থল।

গত কয়েক বছরে মেট্রোরেল নির্মাণ প্রকল্পগুলোর অগ্রগতি তুলনামূলক ধীর থাকলেও বর্তমান সরকার এগুলোর দ্রুত বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। রাজধানী ঢাকায় মোট ছয়টি মেট্রোরেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

এর মধ্যে জাপানের অর্থায়নে এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫-এর নর্দার্ন রুটের নির্মাণকাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যকর্মীর সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্

1

জাতীয় প্রতিযোগিতায় সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দ

2

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

3

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজ

4

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্

5

ভারতের কাছে হার, সাফে হ্যাটট্রিক শিরোপা অধরা রইল বাংলাদেশের

6

স্বাস্থ্য-শিক্ষাসহ গুরুত্বপূর্ণ খাতে কানাডার সহযোগিতা চাইলেন

7

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

8

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্

9

সংবাদ প্রকাশের পর পীরগঞ্জের অভয়াশ্রম পরিদর্শন, মা মাছ রক্ষায়

10

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্র

11

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, বিমানের তদন্ত কমিটি গ

12

তৃণমূল পর্যায়ে ক্যানসার চিকিৎসায় আরও ৫টি ইনমাস স্থাপন করছে স

13

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি

14

ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

15

আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় নিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন

16

দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার: ত্রাণমন্ত্রী

17

বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনে বিরলে বিভিন্ন

18

খামেনির দাফনসূচি ঘোষণা করল ইরান

19

সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত

20