শ্রমিক হত্যার প্রতিবাদ এবং শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সমতা পার্টি। সমাবেশে সভাপতিত্ব করেন হানিফ বাংলাদেশী।
শ্রমিক হত্যার প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সমতা পার্টি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন হানিফ বাংলাদেশী। এ সময় সাংবাদিক এম রহমানসহ সৌরভ হোসেন বেলাল, এম এম মাসুদ, মুজাম্মেল মিয়াজি, দিদার হোসেন, অলক চৌধুরী, কেসি মজুমদার ও মাহাবুবা নার্গিস শানু উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে হানিফ বাংলাদেশী বলেন, শ্রমিকদের যৌক্তিক আন্দোলন দমনে সরকার দলীয় বাহিনী ব্যবহার করতে চায়। পুলিশ নিরীহ শ্রমিকদের ওপর নির্যাতন চালাচ্ছে এবং ঘরে ঘরে গিয়ে তাঁদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, এভাবে নির্যাতন-নিপীড়ন চলতে থাকলে অচিরেই শ্রমিক আন্দোলনের মুখে সরকারের পতন ঘটবে।
সমাবেশ থেকে শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান হানিফ বাংলাদেশী।