অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

থানায় আট চোরের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেপ্তার আরও দুইজন

বগুড়ার ধুনটে ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের মাসুদ টেলিকমে চুরির ঘটনায় গ্রেপ্তার আটজনের সঙ্গে দেখা করতে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়ার ধুনটে ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের মাসুদ টেলিকমে চুরির ঘটনায় গ্রেপ্তার আটজনের সঙ্গে দেখা করতে গিয়ে আরও দুজন গ্রেপ্তার হয়েছেন। ৩০ সেপ্টেম্বর রাতে ধুনট থানায় ওই আটজনের সঙ্গে দেখা করতে গেলে মো. মোস্তফা (৪০) ও বাবুল চৌধুরী (৪৮) নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম।

গ্রেপ্তার মোস্তফা কুমিল্লার মুরাদনগর উপজেলার দুলারামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। বাবুল চৌধুরী একই উপজেলার কেমতলী গ্রামের ধনু চৌধুরীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে ধুনট শহরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় মাসুদ টেলিকমে চুরি হয়। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

এ ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।

গ্রেপ্তার আটজন হলেন—চট্টগ্রাম শহরের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪), নরসিংদীর ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তার আটজন আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের গ্রেপ্তারের পর ধুনট থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। ৩০ সেপ্টেম্বর রাতে তাদের সঙ্গে দেখা করতে থানায় আসেন মোস্তফা ও বাবুল।

এ সময় তাদের গতিবিধি ও সংশ্লিষ্টতা সম্পর্কে জানতে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেও গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, মোস্তফা ও বাবুল চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রতিমন্ত্রী মীর শাহে আল

1

ইন্টারনেট সেবার বাইরে দেশের ৪১.৬% মানুষ

2

১০ লিটারে মিলত না পুরো তেল, কারচুপিতে ধরা পড়ে জরিমানা গুনল দ

3

কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে পারে হিমালয়া এয়ারলাইন্স

4

জনগণের ম্যান্ডেট নিয়ে সবসময় জনগণের পাশে বিএনপি: স্থানীয় সরকা

5

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গন

6

চীনের সহযোগিতা বাড়াতে এলজিআরডি মন্ত্রীর প্রস্তাব

7

বিশ্বকাপ পথে মেসি-রোনালদো দ্বৈরথের সম্ভাবনা

8

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজ

9

চীনের কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইলেন র

10

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

11

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্

12

রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার নিন্দা

13

বিএনপি নেতা সালাহউদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

14

পীরগঞ্জের বিসমাইলে অশ্রুসিক্ত বিদায়ে দুর্গা প্রতিমা বিসর্জন

15

বন্ধুদের চমকে দিতে গিয়ে ‘গোপন প্রতিভা’ আবিষ্কার জাহ্নবীর

16

১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: রুহুল কবির রিজভী

17

একনেক সভায় ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

18

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্র

19

ছোট হেডিং: ইউটিউবে এআই কনটেন্ট শনাক্তে নতুন প্রযুক্তি

20