অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

শার্শায় গ্রাম পুলিশকে ওসির কড়া বার্তা, মাদক-চোরাচালানে জড়ালে ছাড় নয়

সীমান্তবর্তী যশোরের শার্শা উপজেলায় মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক। অপরাধের আগাম তথ্য দ্রুত পুলিশকে জানানো এবং মাদক ও চোরাচালানের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) শার্শা থানা চত্বরে সাপ্তাহিক রোলকল ও বিশেষ ব্রিফিংয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্যদের এসব নির্দেশনা দেওয়া হয়। ব্রিফিংয়ে ওসি মো. শামিনুল হক বলেন, গ্রাম পুলিশ স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় একটি এলাকার অপরাধ ও সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে তারা আগেই জানতে পারেন। তাই আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ।

ওসি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কোনো মাদক কারবারি বা চোরাকারবারির সঙ্গে গ্রাম পুলিশের কারও যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে চুরি, ডাকাতি, মাদক, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, সন্দেহজনক ব্যক্তির চলাচল কিংবা যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিট কর্মকর্তা ও থানায় জানাতে নির্দেশ দেওয়া হয়।

রাতে নিজ নিজ এলাকায় নিয়মিত পাহারা জোরদার এবং পুলিশের টহল দলকে সহযোগিতা করতেও বলা হয়। পাশাপাশি কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা পুলিশের নির্দেশনাগুলো যথাযথভাবে পালনের আশ্বাস দেন।

সীমান্তবর্তী শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানসহ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্থানীয় পর্যায়ে গ্রাম পুলিশকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে বিশেষ নির

1

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিত

2

ভেনিস উৎসবের অভিজ্ঞতায় আত্মবিশ্বাস বেড়েছে সুনেরাহর

3

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃ

4

১০টি এয়ারবাস কিনতে কাল চুক্তি সই করবে বিমান

5

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের প্র

6

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

7

দুর্নীতি ও লুটপাটে ধ্বংস হয়েছে স্বাস্থ্যখাত: স্বাস্থ্যমন্ত্র

8

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি সাড়াদান ব্যবস্থা আন্

9

সামাজিক অবক্ষয় ও দুর্নীতি রোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পর

10

শিরোপা জয়ে ভারতের সামনে বাংলাদেশ

11

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ প্রধানমন্ত্রীর

12

ইউনাইটেড গ্রুপের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি

13

‘সর্বহারা’ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, উদ্বেগে রাবির শিক্ষকরা

14

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে প্রধান অতিথি জুবাইদা রহ

15

অবসর নয়, ঘুমাতে যাওয়ার কথা বলেছিলাম: অমিতাভ বচ্চন

16

পরিবার ও কমিউনিটি থেকেই শুরু হবে বাংলাদেশের স্বাস্থ্যসেবা: প

17

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

18

হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকার বেশি ফেরত আনল সরকার

19

সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

20