অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের চাপে মজুত ডিজেল ছাড়ছে ইউরোপ

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম কমানো ও নিজেদের সংকট মোকাবিলায় ইউরোপের দেশগুলোর ওপর জরুরি মজুত থেকে ডিজেল ছাড়ার চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের চাপের পর ইউরোপের দেশগুলো বিপুল পরিমাণ মজুত ডিজেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম কমানো এবং নিজেদের জ্বালানি সংকট সামাল দিতে ইউরোপের দেশগুলোর ওপর জরুরি মজুত থেকে ডিজেল বাজারে ছাড়ার জন্য চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ডিজেল ইউরোপে রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন।

তবে এ ঘোষণার একদিন পরই ইউরোপের দেশগুলো বিপুল পরিমাণ মজুত ডিজেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইউরোপের দেশগুলোতে বিপুল পরিমাণ ডিজেল মজুত রয়েছে। তিনি বলেন, ইউরোপ বিপুল পরিমাণ মজুত ডিজেল ছাড়তে সম্মত হয়েছে এবং এ প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।

তবে কোন কোন দেশ কত পরিমাণ ডিজেল ছাড়বে বা এ উদ্যোগের বিস্তারিত পরিকল্পনা কী—সে বিষয়ে পোস্টে বিস্তারিত জানাননি ট্রাম্প।

এদিকে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে এ বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফ্রান্সের প্রস্তাব অনুযায়ী ইউরোপের দেশগুলো ৫ কোটি ব্যারেল ডিজেল এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্য দেশগুলো আরও ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়তে পারে।

ইউরোপীয় দেশগুলোর আলোচনায় ২০ দিনের মধ্যে ধাপে ধাপে ডিজেলের একটি অংশ বাজারে ছাড়ার প্রস্তাব দেওয়া হয়। দ্রুত জ্বালানি মজুত ছাড়ার বিষয়ে ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতেই এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ শুক্রবার বিকেলে জি৭ নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। ফরাসি প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, বৈঠকে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে জি৭ দেশগুলো ফ্রান্সের প্রস্তাবিত পরিমাণে জ্বালানি ছাড়তে সম্মত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মজুত জ্বালানি ছাড়ার আলোচনা প্রকাশ্যে আসার পর শুক্রবার যুক্তরাষ্ট্রের ডিজেল ফিউচারের দাম আরও কমেছে। দাম ৪ শতাংশের বেশি কমে প্রতি গ্যালন ৪ দশমিক ৪৪৯১ ডলারে নেমে আসে। ইউরোপের বেঞ্চমার্ক ডিজেল ফিউচারের দামও প্রতি মেট্রিক টনে ১০০ ডলারের বেশি কমেছে।

তথ্যসূত্র: আল জাজিরা ও ইউএসএ টুডে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্রনাথ ও বার্ট্রান্ড রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি প্রক

1

জুলাই-আগস্টে বিদেশি ঋণ পরিশোধ ৮ হাজার ৬২৬ কোটি টাকা

2

পুলিসিক ছাড়াই দাপুটে যুক্তরাষ্ট্র, প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে

3

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, বিমানের তদন্ত কমিটি গ

4

জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরা

5

প্রধানমন্ত্রী তারেক রহমান বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমি

6

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি

7

নিজের কলেজে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্

8

অবকাঠামো নয়, শিশুর কার্যকর শেখাই প্রাথমিক শিক্ষার অগ্রাধিকার

9

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

10

চীন-রাশিয়া সম্পর্ক এখন ‘আরও মূল্যবান’: শি জিনপিং

11

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

12

জলবায়ু অর্থায়ন কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান

13

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

14

গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

15

জিয়ার জাতিসংঘ ভাষণে স্বনির্ভরতা ও দক্ষিণ এশীয় সহযোগিতার আহ্ব

16

বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান

17

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

18

ব্রাজিলের সামনে ‘হেক্সা’ সমীকরণ: গৌরবের শিরোপা নাকি হতাশার র

19

মহাকাশে ঘরোয়া স্বাদ, চাঁদে হবে ‘সবজির বাগান’

20