অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধর্মীয় ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী টুকু

ধর্মীয় ভেদাভেদ ভুলে সব নাগরিককে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবার পরিচয় বাংলাদেশি এবং প্রত্যেক নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে।

ধর্মীয় ভেদাভেদ ভুলে সব নাগরিককে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চান বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ঢাকার সাভারে শ্রীশ্রী রামকৃষ্ণ ও পঞ্চবটী আশ্রম পরিদর্শন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই দেশ সবার। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। সবার পরিচয় একটাই—বাংলাদেশি। ধর্ম যার যার, দেশ সবার। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে।

ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এ বছর দুর্গাপূজার অনুদানের পরিমাণ বেড়েছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে সহযোগিতা করছেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

সবাই মিলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা মানুষকে হত্যা, গুম ও নির্যাতন করেছে, এমন মানসিকতার মানুষকে বাংলাদেশে দেখতে চান না তাঁরা। তিনি এমন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যাশা জানান, যেখানে মানুষ মানুষের কল্যাণে কাজ করবে।

ফ্যাসিবাদী শক্তির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, যারা দেশের মানুষের বিপক্ষে কাজ করেছে, তারা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত হয়েছে। তারা যতই হুমকি-ধমকি দিক না কেন, জনগণ ঐক্যবদ্ধভাবে তার জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী ঢাকার ধামরাইয়ে স্বর্গীয় বাবু জগদীশ চন্দ্র দাসের বাসভবনে আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

1

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা

2

অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মতুয়া দর্শন এক অন

3

গণতন্ত্র শক্তিশালী করতে কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থার বিকল

4

ইউডিসিজিপি বড় ধরনের প্রকল্পগুলো জমি অধিগ্রহনের কারনে কাজের অ

5

‘সর্বহারা’ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, উদ্বেগে রাবির শিক্ষকরা

6

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে কঠোর সরকার: তথ

7

নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভ ছড়াচ্ছে ভারতে

8

মুখস্থ নির্ভরতার পরিবর্তে বিসিএসে দক্ষতাভিত্তিক পদ্ধতির পরিক

9

প্রযুক্তি নয় দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল ল

10

বন্যপ্রাণী অপরাধ দমনে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে

11

সুদহার বাড়িয়েও ইয়েনের দর ঠেকাতে পারল না ব্যাংক অব জাপান

12

পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

13

সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর অব্যাহতি

14

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা করছে সরকার

15

সনদ নয়, সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টিই বাউবির লক্ষ্য: শিক্ষ

16

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কুশল বিনিময়

17

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

18

শার্শায় গ্রাম পুলিশকে ওসির কড়া বার্তা, মাদক-চোরাচালানে জড়ালে

19

জাতীয় ঈদগাহে ঈদ-উল-আযহার নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

20