অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

১০ হাজার টনের যুদ্ধজাহাজের নির্দেশ কিমের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন উত্তর কোরিয়া সফরের আগে সামরিক শক্তি বৃদ্ধির নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির নেতা কিম জং উন। তিনি নৌবাহিনীর জন্য ১০ হাজার টন ধারণক্ষমতার একটি আধুনিক ডেস্ট্রয়ার নির্মাণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পানির নিচে পরিচালনাযোগ্য নতুন ধরনের কৌশলগত অস্ত্র উন্নয়নের কথাও উল্লেখ করেছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় দৈনিক রোদং সিনমুনের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক নৌ-মহড়া ও সামরিক সরঞ্জাম পরীক্ষার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন কিম। এ সময় তিনি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার ‘কাং কন’-এ আরোহণ করেন এবং ‘চোয়ে হিয়ন’ নামের আরেকটি যুদ্ধজাহাজ পরিদর্শন করেন।

কাং কন যুদ্ধজাহাজটি গত বছর উদ্বোধনের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে আংশিকভাবে উল্টে গিয়েছিল। পরে সেটি মেরামত করে পুনরায় কার্যক্রমে যুক্ত করা হয়।

এর আগে একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে কিম দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরও সম্প্রসারণের আহ্বান জানান। তিনি প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে ধারাবাহিক বিনিয়োগ ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

আগামী ৮ ও ৯ জুন পিয়ংইয়ং সফরে যাওয়ার কথা রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। দীর্ঘ সাত বছর পর এটি হবে উত্তর কোরিয়ায় তার দ্বিতীয় সফর। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক বৃদ্ধির প্রেক্ষাপটে বেইজিংও তাদের কৌশলগত মিত্রতার অবস্থান আরও দৃঢ় করতে আগ্রহী।

রোদং সিনমুনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য পারমাণবিক হুমকি মোকাবিলায় নৌবাহিনীর সক্ষমতা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন কিম। একইসঙ্গে স্থল, আকাশ ও সমুদ্র—এই তিন ক্ষেত্রেই আধুনিক ও শক্তিশালী সামরিক অবকাঠামো গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে কিম জং উনের সঙ্গে তার কন্যাকেও দেখা গেছে। বিশ্লেষকদের ধারণা, তিনি কিমের কন্যা জু অ্যা।

দক্ষিণ কোরিয়ার ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের সিনিয়র গবেষক হং মিনের মতে, উত্তর কোরিয়া এবারই প্রথম ১০ হাজার টনের ডেস্ট্রয়ার নির্মাণ পরিকল্পনা প্রকাশ্যে আনল। শি জিনপিংয়ের সফরের আগে এই ঘোষণা দেশটির সামরিক সক্ষমতার বার্তা বহন করছে বলেও তিনি মন্তব্য করেন।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

1

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

2

সংস্কার ও কর্মসংস্থানে এনসিপির ছায়া বাজেট

3

পাঁচ গোল করে একাই দলকে নকআউটে নিলেন মেসি

4

টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

5

র‍্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন ক

6

ব্রাজিল-হাইতি ম্যাচ ড্র হলে জমে যাবে গ্রুপ ‘সি’-এর সমীকরণ

7

বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ও কিচকে ২ টি খাল খনন কার্যক্রমের উ

8

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র

9

ড্র করেও সেমিতে আর্সেনাল

10

মধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচলে ধাক্কা

11

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

12

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা, ৪ মাসে ইটিসি ও অস্থ

13

ইইউ সদস্যপদ আলোচনা পুনরায় শুরু নিয়ে আইসল্যান্ডে গণভোট

14

ফুটপাত দখলমুক্তকরণ: রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সমাধান অসম্ভব

15

১৫ বছর পর অশ্বিন-জাদেজাহীন ভারত

16

তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর

17

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে?

18

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্

19

মানবসেবায় লায়ন্সের ভূমিকা প্রশংসনীয়: স্পিকার

20