অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবীন বরণ ও প্রতিষ্ঠাবার্ষিকীতে রঙিন ক্যাম্পাস

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এ নবীন বরণ ও ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাইউস্ট কালচারাল ক্লাবের আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের ১১ বছরের অগ্রগতি ও সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি ‘নলেজ, উইজডম অ্যান্ড টেকনোলজি’ স্লোগান নিয়ে কুমিল্লা সেনানিবাসের অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করে বাইউস্ট। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা এবং বাংলাদেশ সেনাবাহিনী-এর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি ১১ বছর পূর্তি উদ্‌যাপন করছে।

তিনি আরও বলেন, শিগগিরই বাইউস্ট দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে।

অনুষ্ঠানে ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, ফ্ল্যাশমব এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মহাম্মদ ইফতেখারুল হক (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন (অব.), বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাইউস্ট কালচারাল ক্লাবের উপদেষ্টা ও সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের এক সহযোগী অধ্যাপক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা–কুমিল্লা বিকল্প মহাসড়কের প্রস্তাব, নতুন সম্ভাবনার দ্বার

1

রিয়ালের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে বায়ার্ন

2

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্প

3

প্রযুক্তি নয় দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল ল

4

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই

5

জাতির সঙ্গে ইনসাফ হয়নি-অন্তর্বর্তী সরকারের সমালোচনায় জামায়াত

6

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ

7

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

8

ড্র করেও সেমিতে আর্সেনাল

9

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে?

10

বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ও কিচকে ২ টি খাল খনন কার্যক্রমের উ

11

প্রাথমিক বিদ্যালয় ভবন তৈরীতে এলজিইডির সাফল্য

12

ব্রাজিলের সামনে ‘হেক্সা’ সমীকরণ: গৌরবের শিরোপা নাকি হতাশার র

13

স্বচ্ছ নিয়োগের মাধ্যমে প্রকৃত মেধাবীরাই সুযোগ পাচ্ছেন -ভূমি

14

RDMS চালু করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

15

গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প এক বছরের মধ্যে শেষ করার নির

16

খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনাকে শক্তিশালী করার লক্ষ্যে জীবনযাত

17

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

18

চিকিৎসা সরঞ্জাম কিনে কয়েক লাখ কোটি টাকা চুরি হয়েছে: স্বাস্থ্

19

ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর

20