অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষক-শ্রমিক-শিক্ষকসহ সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে: হুইপ নিজান

কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সাধারণ মানুষের অধিকার সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

হুইপ নিজান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আইকন। আমরা তাঁকে অনুসরণ করি। তাঁর ভালো গুণগুলো আমাদেরও ধারণ করতে হবে। তিনি যখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেন, সেটিও আমাদের ধারণ করতে হবে। কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে।’

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনসহ আরও অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার অত্যন্ত সচেতন: স্বর

1

হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

2

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

3

গণতন্ত্র শক্তিশালী করতে কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থার বিকল

4

খামেনির দাফনসূচি ঘোষণা করল ইরান

5

টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তর

6

উপকূলের নিরাপত্তা ও চোরাচালান রোধে কোস্টগার্ডকে আরও সক্রিয় হ

7

১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: রুহুল কবির রিজভী

8

ধর্মীয় অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

9

ঢাকায় অগ্নিসংযোগ-সহিংসতার প্রতিবাদে প্রকৌশলীদের বিক্ষোভ

10

ইউনাইটেড গ্রুপের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি

11

মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

12

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

13

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি

14

বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

15

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে - মৎস্য ও প্রাণি

16

রিয়াদে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্

17

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজ

18

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ

19

কৃষিকে লাভজনক করতে হবে: রাষ্ট্রপতি

20